IPL 2023: আইপিএলে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে দিল্লি, ক্যাপিটালস-টাইটান্স দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। গত বছরের আইপিএলে একমাত্র সাক্ষাতে দিল্লিকে ১৪ রানে হারিয়ে দিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার দল। এবার প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়েছে গুজরাত। অন্যদিকে, লখনউয়ের কাছে হারের ধাক্কা সামলে হোম গ্রাউন্ডে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি।

দিল্লি ও গুজরাত পাচ্ছে প্রোটিয়াদের

দিল্লি ও গুজরাত পাচ্ছে প্রোটিয়াদের

গুজরাত টাইটান্স এবারের আইপিএলে আর পাবে না কেন উইলিয়ামসনকে। প্রথম একাদশে আজ ডেভিড মিলারকে রেখেই দল সাজাতে চলেছেন হার্দিকরা। বাকি তিন বিদেশি রশিদ খান, আলজারি জোসেফ ও জশ লিটল। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য মিলারের সঙ্গে একই বিমানে চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি। তাঁদের মধ্যে নরকিয়াকে আজ খেলানো হতে পারে।

বোলিং কম্বিনেশন বদলাবে দিল্লির

বোলিং কম্বিনেশন বদলাবে দিল্লির

নরকিয়া দলে এলে মুকেশ কুমার ও চেতন সাকারিয়ার মধ্যে কোনও একজন বাদ পড়বেন। দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় মুকেশ ও খলিল আহমেদের প্রশংসা করেছেন। চেতন প্রথম ২ ওভার ভালো বোলিং করলেও পরের ২ ওভারে রান দিয়েছেন। যদিও টি ২০-তে এমন হতে পারে বলেও জানিয়েছিলেন মহারাজ। দিল্লি ক্যাপিটালস প্রথমে বোলিং করলে খলিল আহমেদ খেলবেন। রান তাড়া করার সময় কোনও ব্যাটার হবেন ইমপ্যাক্ট প্লেয়ার।

কে হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার?

কে হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার?

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করলে একাদশ হতে পারে এরকম- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, রভম্যান পাওয়েল, আমন খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার বা চেতন সাকারিয়া। দিল্লি প্রথমে বোলিং করলে শুরু করবেন খলিল আহমেদ। তাঁর স্পেল শেষ হলে ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মণীশ পাণ্ডে বা ললিত যাদব।

মিলার আসবেন একাদশে

গুজরাত টাইটান্স দলে কেন উইলিয়ামসনের জায়গায় ডেভিড মিলার থাকবেন। এ ছাড়া কৌশলগত কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। রাহুল তেওয়াটিয়া আগের ম্যাচে ব্যাট হাতে ভরসা দিয়েছেন। তিনি সাতে নামতে পারেন। গুজরাত টাইটান্স প্রথমে বোলিং করলে সাই সুদর্শন বেঞ্চে থাকবেন। রান তাড়ার সময় তিনি নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

জমাটি ডুয়েল

জমাটি ডুয়েল

শুভমান গিলের সঙ্গে অক্ষর প্যাটেলের দ্বৈরথ, রভম্যান পাওয়েলের সঙ্গে রশিদ খানের দ্বৈরথে থাকবে নজর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন ঋদ্ধিমান সাহাও। প্রথমে বোলিং করলে গুজরাতের সম্ভাব্য একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, জশ লিটল, মহম্মদ শামি, যশ দয়াল বা আর সাই কিশোর।

পিচ ও আবহাওয়া

পিচ ও আবহাওয়া

২০২১ সালের মে মাসের পর দিল্লি এই প্রথম ঘরের মাঠে খেলতে নামছে। আইপিএলে গুজরাত টাইটান্স ১৭টি ম্যাচ খেলে জিতেছে ১৩টিতে। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার অপেক্ষা। ২০১৯-এর আইপিএল থেকে ধরলে দিল্লিতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৭০। প্রথমে ব্যাট করা দল জিতেছে তিনটিতে, সাতটিতে জয় রান তাড়া করে, একটি ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। ছোট মাঠে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+