IPL 2023: ধোনির চেন্নাই আইপিএলে প্রথমবার লখনউ বধের অপেক্ষায়, ঘূর্ণি উইকেটে কৌশল বদল?

আইপিএলে বহু প্রতীক্ষিত ম্যাচের জন্য প্রস্তুত চেন্নাই। চিপকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস কাল নামবে চলতি আইপিএলে প্রথম জয়ের সন্ধানে। গুজরাত টাইটান্সের কাছে হারের ধাক্কা চারবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে প্রথম ম্যাচেই কাটিয়ে উঠবে বলে আত্মবিশ্বাসী সমর্থকরা। তবে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর কাজটা সহজ হবে না।

মহড়া সারল চেন্নাই

মহড়া সারল চেন্নাই

চেন্নাই সুপার কিংস আজ চিপকে সন্ধ্যায় অনুশীলন সেরেছে। লখনউ থেকে লোকেশ রাহুলরা আজ চেন্নাই পৌঁছেছেন। ফলে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি লখনউ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কাইল মেয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি মার্ক উড পাঁচ উইকেট নিয়ে লখনউকে জিতিয়েছেন। এমনিতে চিপকের উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে। সেখানে উডের গতি ফ্যাক্টর হয় কিনা সেদিকে নজর থাকবে।

ঋতুরাজে স্বস্তি, ব্যাটিংয়ে চাই উন্নতি

ঋতুরাজে স্বস্তি, ব্যাটিংয়ে চাই উন্নতি

চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্ম স্বস্তি দিয়েছে। যদিও টপ ও মিডল অর্ডারের থেকে রান প্রত্যাশা করবে স্টিফেন ফ্লেমিংয়ের প্রশিক্ষণাধীন দল। আজ নেটে বেন স্টোকস, অম্বাতি রায়ুডুরা ভালোই সময় কাটিয়েছেন। রবীন্দ্র জাদেজাও প্রথম ম্যাচে ১ রানে আউট হয়েছিলেন। চেনা পরিবেশে সিএসকে আগের ম্যাচের ভুলত্রুটিগুলি শুধরে নিতে বদ্ধপরিকর।

ভুল শোধরানোর চ্যালেঞ্জ

ভুল শোধরানোর চ্যালেঞ্জ

ফিল্ডিংয়ের সময় ক্যাচ না ফেলা, নো বল না করার মতো বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে। চেন্নাই সুপার কিংস প্রথম ১২ ওভারে ৩ উইকেটে ১১৪ তুলেছিল। পরের ৮ ওভারে ওঠে ৬৪। মাঝের ওভারগুলিতেও ভালো গতিতে রান তোলার উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। চার বছর পর চিপকে সিএসকের ম্যাচ। এই স্টেডিয়ামে ৫৬টি ম্যাচে ৪০টিতেই জিতেছে সিএসকে। লখনউ সুপার জায়ান্টসের মতো সিএসকের অনেকেও এই স্টেডিয়ামে আগে খেলেননি।

লখনউয়ের পরীক্ষা

লখনউয়ের পরীক্ষা

লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিংয়ের সামনেও চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। গতকাল লখনউ ১৯৩ তুলেছিল ২০ ওভারে। তার মধ্যে দিল্লি ক্যাপিটালসের স্পিনারদের ৮ ওভারে আসে ৭৩। এক দিনের ব্যবধানে চেন্নাইয়ের টার্নিং ট্র্যাকে বড় পরীক্ষা হতে চলেছে রাহুলদের। লখনউ কালকের ম্যাচে পাবে না কুইন্টন ডি কককে। ডেথ ওভার নিয়ে অস্বস্তিতে থাকা সিএসকে পাচ্ছে না সিসান্ডা মাগালা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানাকে।

উইনিং কম্বিনেশনে নামবেন রাহুলরা?

উইনিং কম্বিনেশনে নামবেন রাহুলরা?

লখনউ সুপার জায়ান্টস উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে। দিল্লি ম্যাচে আয়ুষ বাদোনি ৭ বলে ১৮ রান করে আউট হওয়ার পর শেষ বলে ইমপ্যাক্ট প্লেয়ার কৃষ্ণাপ্পা গৌতমকে নামিয়েছিল লখনউ। তিনি শেষ বলে ছক্কা হাঁকান। পরে গৌতম শিশির পড়া সত্ত্বেও ৪ ওভারে ২৩ রান খরচ করেন। তবে চেন্নাইয়ের উইকেটে জয়দেব উনাদকাটের পরিবর্তে দলে অতিরিক্ত স্পিনার আনতে পারে লখনউ। উনাদকাট ৩ ওভারে ৩৯ রান দেন প্রথম ম্যাচে।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে জল্পনা

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে জল্পনা

লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্য়াট করলে সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, মার্ক উড। প্রথমে যদি লখনউ বোলিং করে সেক্ষেত্রে কৃষ্ণাপ্পা গৌতম শুরু থেকে থাকবেন। রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে বাদোনিকে।

চেন্নাইয়ের বিকল্পের অভাব

চেন্নাইয়ের বিকল্পের অভাব

প্রথম ম্যাচে অম্বাতি রায়ুডুর পরিবর্ত হিসেবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল তুষার দেশপাণ্ডেকে। তিনি ৩.২ ওভারে ৫১ রান দিয়ে বসেন। মাগালা, থিকশানা, পাথিরানার অনুপস্থিতিতে সিমরজিৎ সিং পড়ে থাকছেন। কেন না, চার বিদেশি নিয়ে শুরু করলে ডোয়েইন প্রিটোরিয়াসকে খেলানো যাবে না। আবার মহেন্দ্র সিং ধোনি দলে ঘনঘন পরিবর্তন করেন না। ফলে চেন্নাই অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে।

সিএসকে কোন রণকৌশল নিতে পারে?

সিএসকে কোন রণকৌশল নিতে পারে?

প্রথমে চেন্নাই ব্যাট করলে সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর। প্রথমে বোলিং করলে সিমরজিৎ সিং বা তুষার দেশপাণ্ডের মধ্যে একজন থাকবেন। রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসবেন রায়ুডু।

দ্বৈরথে এগিয়ে লখনউ

দ্বৈরথে এগিয়ে লখনউ

গত বছরের আইপিএলে ৩১ মার্চ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে ২১০ তুলেও লখনউয়ের কাছে হেরে গিয়েছিল। এভিন লুইস ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে লখনউকে লক্ষ্য পার করিয়ে দিয়েছিলেন। তিন বল বাকি থাকতে সেই ম্যাচ জিতেছিল লোকেশ রাহুলের দল। ১৯তম ওভারে শিবম দুবে ২৫ রান দেওয়ায় ম্যাচ চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে যায়। কালকের ম্যাচেও ডেথ বোলিং নিয়ে চিন্তা থাকবে ধোনিদের।

পিচ ও আবহাওয়া কেমন থাকবে?

পিচ ও আবহাওয়া কেমন থাকবে?

২২ মার্চ চেন্নাইয়ের চিপকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ১৮টি উইকেট পড়েছিল। তার ১১টিই নিয়েছিলেন স্পিনাররা। আইপিএলের ম্যাচগুলিতে এখানে স্পিনারদের হাসিই চওড়া হতে পারে। খুব হাই স্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনাও নেই। চেন্নাইয়ে গরম পড়েছে। আর্দ্রতার চ্যালেঞ্জও সামলাতে হবে। বৃষ্টির পূর্বাভাস নেই। মহেন্দ্র সিং ধোনির জন্য স্টেডিয়ামের একটি আসন ফাঁকা যে থাকবে না তা বলাই যায়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+