IPL 2023: রাজস্থান রয়্যালসকে আইপিএলে টেক্কা দিতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ, ভুবির নয়া চ্যালেঞ্জ
আইপিএলে ষোড়শ সংস্করণের চতুর্থ ম্য়াচে কাল হায়দরবাদের উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে গতবারের রানার-আপ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। সঞ্জু স্যামসনরা কোর টিম ধরে রাখলেও, সানরাইজার্সকে কাল এইডেন মার্করামের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার।

পারস্পরিক ১৬টি দ্বৈরথে দুই দলই জিতেছে ৮টি করে ম্যাচ। শেষ পাঁচটি সাক্ষাতে রাজস্থান এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে রাজস্থান ৬১ রানে হারিয়েছিল সানরাইজার্সকে। ২০২১ সালে দুই দলই জিতেছিল একটি করে ম্যাচ, প্রথম সাক্ষাতে রাজস্থান জিতলেও ফিরতি সাক্ষাতে জিতেছিল অরেঞ্জ আর্মি। গত বছরের তুলনায় নিশ্চিতভাবেই এবার শক্তি বেড়েছে সানরাইজার্সের।
এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন ৩ এপ্রিল আসবেন। ফলে কালকের ম্যাচে পাঁচ বিদেশির মধ্যে থেকে চারজনকে বেছে নিতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে। রাজস্থান রয়্যালসে প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্ত হিসেবে এসেছেন সন্দীপ শর্মা। হাঁটুর চোট থাকা ওবেদ ম্যাককয় কাল খেলবেন কিনা সেটাও স্পষ্ট নয়। ২০১৮ সাল থেকে আইপিএলের পরিসংখ্যান অনুযায়ী রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পেসারদের গড় ২৫.১৭, ইকনমি ৮.০৭। ফলে হায়দরাবাদের উইকেটে পেসাররা সুবিধা পেতে পারেন। আবহাওয়াও ম্যাচে প্রতিবন্ধকতা তৈরি করবে না।
সানরাইজার্স প্রথমে ব্য়াট করলে তিন বিদেশি নিয়ে নামতে পারে। সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস (উইকেটকিপার), আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, আকিল হোসেন, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), উমরান মালিক। প্রথমে বোলিং করলে ছয় বোলার নিয়ে নামতে পারে। পরে অভিষেক শর্মাকে ব্যাটিংয়ের সময় নামানো হতে পারে। এ ছাড়া ফজলহক ফারুকি বা আদিল রশিদকেও খেলানো হতে পারে।
রাজস্থান রয়্যালস প্রথমে বোলিং করলে রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে দেবদত্ত পাড়িক্কলকে। রয়্যালস প্রথমে ব্যাট করলে দলে রাখা হতে পারে আকাশ বশিষ্ঠকে। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করেন। জেসন হোল্ডার থাকায় ব্যাটিং গভীরতা বাড়বে। যদি পরে ব্যাট করতে হয় সেক্ষেত্রে কুলদীপ সেন, নভদীপ সাইনি বা সন্দীপ শর্মার জায়গায় যশস্বী জয়সওয়াল বা পাড়িক্কলকে আনতে পারে। প্রথমে ব্যাট করলে রাজস্থানের সম্ভাব্য একাদশ- জস বাটলার (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, আকাশ বশিষ্ঠ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications