GT vs CSK: আইপিএলে টস জিতে চেন্নাইকে ব্য়াট করতে পাঠাল গুজরাত, ধোনি কি খেলছেন?
আইপিএলের উদ্বোধনী ম্যাচ হচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। এদিন টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে গুজরাত।

মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে হার্দিকের সঙ্গে টস করতে যান সিএসকে অধিনায়ক। ৩১৫ দিন পর ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা যাবে ধোনিকে। শেষবার তিনি খেলেছিলেন গত বছরের আইপিএলে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পর নির্ধারিত সময় সন্ধ্যা সাতটায় টস হয়নি। মিনিট দশেক পর টস হয়। উইকেটে ঘাস থাকলেও খুব বেশি নেই। ফলে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা রয়েছে।
🚨 Toss Update🚨@gujarat_titans win the toss and opt to field first against @ChennaiIPL at the Narendra Modi Stadium in Ahmedabad 🏟️
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Follow the match ▶️ https://t.co/61QLtsnj3J#TATAIPL | #GTvCSK pic.twitter.com/F2KNPMuHTy
ফাইনালে না উঠলে সম্ভবত এবারই শেষবার আমেদাবাদে খেলছেন ধোনি। আজ গুজরাতের হোম গ্রাউন্ডে তাই হলুদ জার্সি ও পতাকাই বেশি রয়েছে। হার্দিক পাণ্ডিয়া টস জিতে বলেন, আমেদাবাদে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। এত দর্শকের সামনে খেলার বিষয়টি সত্যিই অনবদ্য। দেশের প্রায় প্রত্যেকে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে প্রেরণা পান। তাই মরশুমের শুরুটা তাঁর দলের বিরুদ্ধে শুরু হচ্ছে, এটা ভালো দিক। ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়টি কোচের উপর ছেড়ে দিয়ে খোলা মনে খেলছি। দল সম্পর্কে ধারণা নেই। টিম লিস্ট পেয়েই জমা দিয়েছি।
HERE. WE. GO 🔥🔥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Who's winning the #TATAIPL 2023 opener folks 🤔
Follow the match ▶️ https://t.co/61QLtsnj3J#TATAIPL | #GTvCSK pic.twitter.com/dbUV6xBzDy
মহেন্দ্র সিং ধোনি বলেন, আমিও টস জিতলে ফিল্ডিং নিতাম। পিচ খুব বেশি চরিত্র বদলাবে না। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। শিশির থাকবে কিনা নিশ্চিত নই। আমরা চেন্নাইয়ে অনেক আগে থেকেই শিবির শুরু করেছিলাম প্রস্তুতি ভালোই রয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়টিও ভালো। আমেদাবাদের স্টেডিয়ামে যত দর্শক বসে খেলা দেখতে পারেন তা দেশের অনেক স্টেডিয়ামের দুই গুণ। ফলে এখানে আইপিএল শুরুর বিষয়টিও ভালো। দলের চার বিদেশির নাম জানিয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের ১১ নম্বর অবধি ব্যাটার থাকায় ব্যাটিং গভীরতা ভালোই থাকছে। কেন না, ১১ নম্বরে রয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকর, যিনি মহারাষ্ট্রের অলরাউন্ডার।
🚨 Team Updates🚨
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
A look at the Playing XIs of @gujarat_titans & @ChennaiIPL 👌👌
Follow the match ▶️ https://t.co/61QLtsnj3J#TATAIPL | #GTvCSK pic.twitter.com/EvOxWNsk2d
চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর
গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জশ লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications