IPL 2023: আইপিএলে আজ লখনউ বনাম হায়দরাবাদ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাচ্ছে দুই দলই

আইপিএলে আজ লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের। গত বছর একমাত্র সাক্ষাতে সানরাইজার্সকে ১২ রানে হারিয়েছিল সুপার জায়ান্টস। আজ দুই দলের কম্বিনেশনই বদলাচ্ছে। কারণ, এসে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

লখনউ এবারের আইপিএলে ১টি ম্যাচ জিতেছে, হেরেছে ১টি ম্যাচে। সানরাইজার্স এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে। প্রথম ম্যাচে হায়দরাবাদ হেরেছিল রাজস্থানের কাছে। আজ সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস হাই স্কোরিং ম্যাচে চেন্নাইয়ে মরিয়া লড়াই চালিয়েও পরাস্ত হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। তা সত্ত্বেও লখনউ যেভাবে দুটি ম্যাচে খেলেছে তাতে আজ ফেভারিট হিসেবেই নামবে। সানরাইজার্স অধিনায়ক মার্করাম ভালো ফর্মে রয়েছেন। ফলে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিতে চাইবে নিজামের শহর।

মহসীন খানের চোট ছাড়া লখনউ দলে কোনও চোট-আঘাত সমস্যা নেই। সানরাইজার্স এদিন পূর্ণশক্তির দল নামাতে পারবে। তবে প্রথম একাদশে কারা থাকবেন বা ইমপ্যাক্ট প্লেয়ার কে হবেন তা ঠিক করতে দুই দলকেই চিন্তাভাবনা করতে হবে। কুইন্টন ডি কক সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে টি ২০ আন্তর্জাতিক শতরান করেছেন। ফলে লখনউ ডি কককে কার জায়গায় নামাবে সেটা দেখার।

মার্ক উড

ডি ককের অনুপস্থিতিতে কাইল মেয়ার্সকে খেলিয়েছিল লখনউ। গত বছর তিনি একটি ম্যাচেও খেলেননি। কিন্তু এবার তিনি ভরসা দিয়েছেন দলকে। নিকোলাস পুরাণও ব্যাট হাতে সফল। মার্কাস স্টইনিস আবার ব্যাটিং-বোলিং দুটোই করতে পারেন। হায়দরাবাদ দলে মার্করাম ছাড়াও দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার খেলার জন্য প্রস্তুত। তাঁরা হলেন হেইনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন।

লখনউ সুপার জায়ান্টসের একাদশে আজ স্টইনিসের জায়গা ধরে রাখার সম্ভাবনা কম। শুরুতে ব্যাট করতে আয়ুষ বাদোনি প্রথম একাদশে থাকবেন। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে আসতে পারেন জয়দেব উনাদকাট বা যশ ঠাকুর। শুরুতে বোলিং করলে রান তাড়ার সময় নামানো হতে পারে আয়ুশকে।

হেইনরিখ ক্লাসেন বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি উইকেটকিপিংও করেন। ফলে ক্লাসেন হায়দরাবাদের একাদশে গ্লেন ফিলিপসের জায়গা নিতে পারেন। মার্কো জানসেনকে এদিন নাও খেলানো হতে পারে। সানরাইজার্সের ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে রয়েছেন আবদুল সামাদ ও ফজলহক ফারুকি।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, আদিল রশিদ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন। প্রথমে বোলিং করলে ফজলহক ফারুকিএকাদশে থাকতে পারেন। রান তাড়ার সময় নামবেন সামাদ।

লখনউ সুপার জায়ান্টস প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, ক্রুণাল পাণ্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, আবেশ খান, জয়দেব উনাদকাট বা যশ ঠাকুর, রবি বিষ্ণোই, মার্ক উড।

আইপিএলে লখনউ প্রথমে ব্যাট করে ৯টির মধ্যে জিতেছে ৮টিতে। রান তাড়া করতে নেমে ৮টির মধ্যে জয় মাত্র ২টিতে। লখনউয়ের পিচের দিকেও থাকবে নজর। ৩১টি টি ২০ ম্যাচে এখানে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৭টিতে, হার ১৪টিতে। পেসারদের তুলনায় স্পিনাররা বেশি সাফল্য পেয়েছেন। প্রথম ম্যাচে লখনউ ৬ উইকেটে ১৯৩ রান তুলে দিল্লিকে হারিয়েছিল ৫০ রানে। টস জিতেছিল দিল্লি। আজও উইকেটের চরিত্রে বদলের সম্ভাবনা নেই। ম্যাচে বৃষ্টির আশঙ্কাও নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+