IPL 2023: লখনউয়ের বৃষ্টি সমস্যা বাড়াল সিএসকে ও সুপার জায়ান্টসের, মাঠকর্মীদের পাশে রোডস

আইপিএলে প্লে-অফের লড়াই খুব হাড্ডাহাড্ডি জায়গায় যাচ্ছে। এই পরিস্থিতিতে লখনউয়ের বৃষ্টিতে ধুয়ে গেল লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। দুই দলই এক পয়েন্ট করে পেল। ফলে ১০ ম্যাচে দুই দলেরই পয়েন্ট দাঁড়াল ১১।

লখনউ ও চেন্নাইয়ের হাতে থাকল চারটি ম্যাচ। নেট রান রেটে লখনউ (০.৬৩৯) চেন্নাই (০.৩২৯)-এর চেয়ে এগিয়ে থাকায় দুই নম্বর স্থান দখলে রাখল। যদিও পাঞ্জাব কিংস যদি মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় তাহলে লখনউ তিনে ও চেন্নাই চারে নেমে যাবে।

জন্টি রোডস

বৃষ্টিতে টস আধ ঘণ্টা দেরিতে হয়। ম্যাচ শুরু হয় ১৫ মিনিট পর। লখনউয়ের স্কোর যখন ১৯.২ ওভারে ৭ উইকেটে ১২৫ তখন ফের বৃষ্টি নামে। সেই সময় দেখা যায় দৌড়ে গিয়ে মাঠকর্মীদের সঙ্গে পিচ কভার টেনে আনছেন সুপার জায়ান্টসের সাপোর্ট স্টাফ জন্টি রোডস। তিনি এভাবে দৃষ্টান্ত তৈরি করায় উজ্জীবিত হন মাঠকর্মীরা।

দেখা যায়, মাঠের কিউরেটর তাঁকে অনুরোধ করেন কভার টানার কাজে তাঁর হাত লাগানোর দরকার নেই। সেই অনুরোধ শুনে কয়েক সেকেন্ডের জন্য জন্টি কভার টেনে আনার দড়ি ছাড়েন। যদিও একটু পরেই মাঠকর্মীদের সহযোগিতা করার কাজে তিনি হাত লাগান। প্রোটিয়া কিংবদন্তির এই ভূমিকার প্রশংসা করছেন সকলে।

চেন্নাই বোলিং

মাঝে বৃষ্টি কিছুটা কমেছিল। কত ওভারে চেন্নাই সুপার কিংসকে কত রান তুলতে হবে সেই নিয়ে হিসেবনিকেশ চলার ফাঁকে জোরে বৃষ্টি নামে। আর ম্যাচ শুরু করা যায়নি। এই ম্যাচটিও লো স্কোরিং হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিল। পাঞ্জাব কিংসের রান তোলার গতি ছিল মন্থর। ৯.৪ ওভারে ৪৪ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল।

আয়ুষ বাদোনি

পুরাণ ও বাদোনির পার্টনারশিপ পাঞ্জাবকে লড়াইয়ে ফেরায়। বাদোনি সাতে নেমে ৩৩ বলে অপরাজিত ৫৯ রান করেন। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে। পুরাণ ২০, কাইল মেয়ার্স ১৪ ও মনন ভোরা ১০ রান করেন। মঈন আলি, মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা নেন ১ উইকেট।

সিএসকে টিম

চেন্নাই সুপার কিংসের দুটি ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, একটি করে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ বাকি গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। প্লে-অফ নিশ্চিত করতে অন্তত তিনটি করে ম্যাচ জিততেই হবে।

প্লে-অফে যেতে ১৮ পয়েন্ট নিরাপদ বলে মনে করা হচ্ছে। চেন্নাই ও লখনউয়ের পয়েন্ট ১১। ফলে চারটি ম্যাচেই জিতলে পয়েন্ট হবে ১৯। তিনটি করে জিতলে ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+