IPL 2023: আইপিএলে প্রথমবার দুই ভাইয়ের ক্যাপ্টেন্সি দ্বৈরথ! টস জিতল লখনউ, প্রথমে ব্যাটিং গুজরাতের

আইপিএলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে গুজরাত টাইটান্সের। একবারও লখনউ হারাতে পারেনি গুজরাতকে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে লো স্কোরিং ম্যাচে গুজরাত জিতেছিল ৭ রানে।

আমেদাবাদের উইকেট ভালোই। তবে গরমের কারণে পিচ শুষ্কও। বাউন্ডারি খুব বড় নয়। ফলে আজকের ম্যাচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। টস জিতে ফিল্ডিং নিয়েছে লখনউ।

ক্রুণাল পাণ্ডিয়া

আইপিএলের ইতিহাসে এই প্রথম দুই ভাই দুই দল নিয়ে পরস্পরের বিরুদ্ধে খেলতে নামছেন। হার্দিক ও ক্রুণালের জন্ম আমেদাবাদে। দুজনেই খেলেন বরোদার হয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুজনেই একসঙ্গে আইপিএল খেতাব জিতেছেন। গত বছর থেকে আছেন আলাদা দলে। আমেদাবাদে অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ক্রুণাল।

গুজরাত টাইটান্স এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে হার্দিকদের। আজ জিতলেই ৩ ম্যাচ হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে টাইটান্স। লখনউ সুপার জায়ান্টস ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ক্রুণালরা আজ জিতলে নেট রান রেটের নিরিখে চেন্নাই সুপার কিংসকে পিছনে ফেলে দুইয়ে উঠে আসবেন।

হার্দিক পাণ্ডিয়া

চলতি আইপিএলে আমেদাবাদে দ্বিতীয়বার দিনে ম্যাচ হচ্ছে। প্রথম ম্যাচটিতে রিঙ্কু সিংয়ের পাঁচ বলে পাঁচ ছক্কায় হেরে গিয়েছিল টাইটান্স। টি ২০-তে অবশ্য দুই ভাইয়ের পরস্পরের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার নজির রয়েছে একটিই। ২০১৫-১৬ মরশুমের বিগ ব্যাশ লিগে মাইক হাসি সিডনি থান্ডার ও ডেভিড হাসি মেলবোর্ন স্টারসের অধিনায়ক ছিলেন।

লখনউ সুপার জায়ান্টস দল থেকে বাদ পড়েছেন নবীন উল হক। ব্যাটিংয়ের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে কুইন্টন ডি কককে। গুজরাত টাইটান্সের জস লিটল দেশে ফিরেছেন আয়ারল্যান্ডের হয়ে খেলার জন্য। তাঁর জায়গায় আলজারি জোসেফ এসেছেন গুজরাতের একাদশে।

হার্দিক কয়েন তোলার পর ক্রুণাল হেড কল করেন। সঞ্চালনার দায়িত্বে থাকা মুরলী কার্তিক বলেন, টেল! যদিও সেই ভুল ধরিয়ে দেন হার্দিকই। বলেন, হেড পড়েছে, লখনউ টস জিতেছে। অবশ্য টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন বলে জানান হার্দিক। তাঁর কথায়, পরিবারের কাছে আজ গর্বের দিন। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। দিনের শেষে কোনও পাণ্ডিয়ারই জয় হবে।

হার্দিক ক্রুণাল

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা।

লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), স্বপ্নিল সিং, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, মহসীন খান, আবেশ খান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+