IPL 2023: শুভমানের শতরান অধরা, ঋদ্ধির ব্যাটে ঝড়! লখনউকে ২২৮ রানের টার্গেট দিল গুজরাত
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা রাখল গুজরাত টাইটান্স। শুভমান গিল অপরাজিত থাকলেন ৯৪ রানে। ঋদ্ধিমান সাহা করলেন ৮১ রান। মহসীন খান ও আবেশ খান নিলেন ১টি করে উইকেট।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। গুজরাত টাইটান্স ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলল ২২৭ রান।

গুজরাত টাইটান্সের ওপেনিং জুটিতে ওঠে ১২.১ ওভারে ১৪২ রান। ঋদ্ধিমান সাহা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। আইপিএল কেরিয়ারে নিজের দ্রুততম অর্ধশতরানটি পূর্ণ করেন মাত্র ২০ বল খেলেই। ২০১৪ সালে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে পাপালি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বলে। ওই বছর কেকেআরের বিরুদ্ধে শতরান করেছিলেন।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেই ম্যাচে ঋদ্ধি অর্ধশতরান পেয়েছিলেন ২৯ বলে। আজ যেভাবে খেলছিলেন তাতে শতরান আসতেই পারতো। ওপেনার হিসেবে ঋদ্ধির দায়িত্ব হলো শুরু থেকেই চালিয়ে খেলে দ্রুতগতিতে রান তোলা। আজ আশি পেরিয়েও ঋদ্ধি নিঃস্বার্থভাবেই খেলতে থাকেন। আবেশ খানের বলে পুল মারতে গিয়ে ডিপ স্কোয়্যার লেগ বাউন্ডারির কাছে ক্যাচ দেন।

ঋদ্ধিমান করেন ৪৩ বলে ৮১, ১০টি চার ও চারটি ছক্কার সাহায্যে, স্ট্রাইক রেট ১৮৮.৩৭। এই ইনিংস দেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোডা গণেশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঋদ্ধিকে নেওয়ার পক্ষে সওয়াল করেন। শুভমান গিল চলতি আইপিএলে চতুর্থ হাফ সেঞ্চুরিটি পেলেন ২৯ বল খেলে। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে হার্দিক পাণ্ডিয়া করেন ১৫ বলে ২৫।
গুজরাত টাইটান্স ৪ ওভারে ৫০, ৮.১ ওভারে ১০০, ১৩.৪ ওভারে ১৫০ এবং ১৭.৪ ওভারে ২০০ রান পূর্ণ করে। এই নিয়ে ২৭ বার চলতি আইপিএলে দলগত রান দুশো পার করল। প্রথম ৬ ওভারে গুজরাত টাইটান্স বিনা উইকেটে তোলে ৭৮ রান। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে মাত্র ১টি উইকেট হারিয়ে হার্দিকরা তোলেন ৯৮ রান।শেষ পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে ওঠে ৫১।

শুভমান ২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকলেন। আইপিএলে এখনও তাঁর শতরান নেই। গিল বলেন, শেষ ওভারে শতরানের বিষয়টি মাথায় ছিল। যে ১ রান নিলাম সেটা ঠিকঠাক ব্যাটে লাগেনি। তবে সামনে আরও ৫টি ম্যাচ পাব। তাতে শতরান করার চেষ্টা থাকবে। সুনীল গাভাসকরের প্রশংসা পেয়ে তাঁকে ধন্যবাদ জানান গিল।
ডেভিড মিলার ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও একটি ছয় মেরেছেন। মহসীন খান ৩ ওভারে ৪২ ও আবেশ খান ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন। মোট ৮ জন বোলার ব্যবহার করেছেন ক্রুণাল। শুভমান বলেন, ঋদ্ধিমান সাহা যেভাবে ব্যাটিং শুরু করেন তাতে খেলা সহজ হয়ে গিয়েছিল। বিরাট কোহলিও ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications