IPL 2023: আরসিবিকে হারাতে লখনউয়ের চাই ১২৭! নবীনের ৩ উইকেট, ফাফ ফিরে পেলেন কমলা টুপি

আইপিএলে লখনউয়ে ফের লো স্কোরিং ম্য়াচ। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ দু প্লেসি। উইকেট ক্রমে মন্থর হবে ভেবেই এই সিদ্ধান্ত। ১৫.২ ওভারে বৃষ্টি নামায় খেলা ২৫ মিনিট বন্ধ থাকে।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে আরসিবি। ফাফ দু প্লেসি ৪৪ রান করার ফাঁকে ফের দখলে নিলেন কমলা টুপি। আজকের ম্যাচে প্রথম ইনিংসে বেশি বোলিং করলেন স্পিনাররা, উইকেট দখলেও তাঁদেরই দাপট।

রবি বিষ্ণোই

ক্রুণাল পাণ্ডিয়াকে দিয়ে বোলিং ওপেন করান লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ওভারে রাহুল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর ক্রুণালই নেতৃত্ব দিচ্ছেন লখনউকে। আরসিবির মিডল অর্ডার ফের ব্যর্থ। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৬১ রান ওঠে। বিরাট কোহলি তিনটি চারের সাহায্যে ৩০ বলে ৩১ রান করে রবি বিষ্ণোইয়ের বলে স্টাম্প আউট।

ফাফ দু প্লেসি এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে উইকেট পড়তেই থাকে। অনুজ রাওয়াত ১১ বলে ৯, গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ৪, সুযশ প্রভুদেশাই ৭ বলে ৬, মহীপাল লোমরর ৪ বলে ৩ রানে আউট হন। আরসিবির পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৪২। ৫০ রান পূর্ণ হয়েছিল ৭ ওভারে। ১০০ রান আসে ১৬.১ ওভারে।

ফাফ দু প্লেসি

ফাফ দু প্লেসি ১টি করে চার ও ছয় মারেন। তিনি অমিত মিশ্রর শিকার হন ৪০ বলে ৪৪ রান করে। দীনেশ কার্তিক ১১ বলে ১৬ রান করে রান আউট হন। কর্ণ শর্মা শেষ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২ রান করে আউট হন। পরের বলেই ০ রানে আউট হন মহম্মদ সিরাজ। নবীন উল হক ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন।

রবি বিষ্ণোই

ওয়ানিন্দু হাসারঙ্গা শেষ বলে চার মেরে ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২১ ও অমিত মিশ্র ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। কৃষ্ণাপ্পা গৌতম ২ ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ক্রুণাল ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। মার্কাস স্টইনিস ১ ওভারে ১১ ও যশ ঠাকুর ২ ওভারে ১২ রান দেন।

ফাফ দু প্লেসি বলেছেন, উইকেট মন্থর। ১৩৫ রান তুললে ভালো হতো। পাওয়ারপ্লে-তে একটি বা দুটি উইকেট তুলে নিলে রান তাড়া করা কঠিন হবে। ফিঙ্গার-স্পিনারদের খেলা কঠিন। বাউন্ডারি মারা সহজ নয়। আমাদেরও ভালো স্পিনাররা রয়েছেন। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে হবে। এদিকে, লোকেশ রাহুল চোট পেয়ে মাঠ ছাড়ায় ধাক্কা খেয়েছে লখনউ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+