IPL 2023: আইপিএলে হায়দরাবাদকে হারাতে লখনউয়ের চাই ১২২, ক্রুণালের অনবদ্য বোলিং

আইপিএলে লখনউয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ১২২ রান। টস জিতে ব্যাট করতে নেমে অরেঞ্জ আর্মি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। অধিনায়ক এইডেন মার্করাম, হ্যারি ব্রুকের মতো তারকারা ব্যর্থ।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪১ বলে সর্বাধিক ৩৪ রান করেন রাহুল ত্রিপাঠী। ওপেনার আনমোলপ্রীত সিং তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩১ রান করেন। ২৮ বলে ১৬ রান ওয়াশিংটন সুন্দরের। ক্রুণাল পাণ্ডিয়া নেন ৩ উইকেট।

আনমোলপ্রীত সিং

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছিল সানরাইজার্স। ৭.৪ ওভারে ৫০ রান পূর্ণ হয়। এরপরই ধস নামে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ৯ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৫৫। ময়াঙ্ক আগরওয়াল ওপেন করতে নেমে ৭ বলে ৮ রান করেন। মার্করাম চলতি আইপিএল শুরু করলেন গোল্ডেন ডাক দিয়ে। ব্রুক ৪ বলে ৩ রান করেন।

রাহুল ত্রিপাঠী

যশ ঠাকুরের বলে দারুণভাবে রাহুল ত্রিপাঠীর ক্যাচ তালুবন্দি করেন অমিত মিশ্র। সানরাইজার্সের ৫৫ রানে পড়েছিল চার উইকেট। পঞ্চম উইকেট পড়ে ১৭.২ ওভারে ৯৪ রানে। ১৮.৩ ওভারে ১০৪ রানে ষষ্ঠ ও ১৯তম ওভারের শেষ বলে ১০৮ রানে পড়ে অষ্টম উইকেট। সুন্দরের ১৬ রানের ইনিংসে কোনও বাউন্ডারি নেই। আদিল রশিদ ৩ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন।

জয়দেব উনাদকাটের শেষ ওভারে দুটি ছক্কা হাঁকান আবদুল সামাদ। তিনি ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে অপরাজিত থাকেন ১০ বলে ২১ রান করে। সামাদকে স্ট্রাইকে রাখতে গিয়ে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে রান আউট হন উমরান মালিক। শেষ ওভারে অরেঞ্জ আর্মি নেয় ১৩ রান।

সানরাইজার্স হায়দরাবাদ

ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে নিলেন ৩ উইকেট। অমিত মিশ্র ৪ ওভারে ২৩ রান খরচ করে নিলেন ২ উইকেট। যশ ঠাকুর ৩ ওভারে ২৩ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট নিলেন। কাইল মেয়ার্স ১ ওভারে ৫, দীপক হুডা ১ ওভারে ৮ ও জয়দেব উনাদকাট ৩ ওভারে ২৬ রান দিয়ে উইকেট পাননি।

রবি বিষ্ণোই

রবি বিষ্ণোই বলেন, আজকের উইকেটে ব্যাট করা কঠিন। আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন। আমরা দ্রুত রান তোলার চেষ্টা চালাব। ব্রুক আগ্রাসী ব্যাটিং করবেন ভেবে লেগব্রেক দিয়েছিলাম। সানরাইজার্সের হয়ে সামাদ ভালোভাবে ফিনিশ করলেও আমরা সফলভাবেই রান তাড়া করতে পারব।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+