IPL 2023: লিটন দাসের আইপিএল অভিযান শেষ, বাংলাদেশে ফেরার কারণ জানাল কেকেআর

আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তার আগেই কেকেআর শিবির ছাড়লেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটারকে ঘিরে বেশ আগ্রহ তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে।

যদিও দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর জঘন্য উইকেটকিপিং দেখে কেকেআর ভক্তদের মোহভঙ্গ হয়। আইপিএল খেলতে এসে এই একটি ম্যাচই খেলেন লিটন। তারপর সুযোগ পাচ্ছিলেন না। আজ বাংলাদেশে ফিরে গেলেন।

লিটন দাস

দিল্লি ম্যাচের দলে চারটি পরিবর্তন এনেছিল কেকেআর। লিটন ওপেন করতে নেমেছিলেন জেসন রয়ের সঙ্গে। ৪ বলে ৪ রান করেই তিনি মুকেশ কুমারের বলে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর উইকেটকিপিংয়ের সময় তিনি স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেন। তা না হলে কেকেআর ওই ম্যাচে জিততেও পারতো।

কলকাতা নাইট রাইডার্স আমেদাবাদে গিয়ে ৯ এপ্রিল গুজরাত টাইটান্সকে হারিয়েছিল। রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নাইটদের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন। সেদিনই কলকাতায় এসেছিলেন লিটন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হোম এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সুযোগ পাননি। ১৯ দিন পর আজ দেশে ফিরে গেলেন লিটন।

লিটন দাস

দিল্লি ম্যাচের পর কেকেআর সিএসকে ও আরসিবির বিরুদ্ধেও খেলেছে। এই দুটি ম্যাচে উইকেটকিপিং করেন নারায়ণ জগদীশান। পরিবারের কোনও এক সদস্যের গুরুতর অসুস্থতার খবর পেয়েই লিটন দেশে ফিরেছেন। কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছে কেকেআর। লিটন ফেরায় আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার রইলেন শুধু মুস্তাফিজুর রহমান (দিল্লি)।

বাংলাদেশের ক্রিকেটারদের কটি ম্যাচে খেলানো হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইপিএল খেলবেন না বলে কেকেআরকে জানিয়েছিলেন শাকিব আল হাসান। লিটন এলেও সাকুল্যে একটি ম্যাচ খেললেন। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের জন্য তিনি পুরো আইপিএলে খেলতেও পারতেন না।

নীতীশ রানা লিটন দাস

কলকাতা নাইট রাইডার্স কালকের ম্যাচের আগে আজ অপশনাল প্র্যাকটিস রেখেছিল। ইডেনে ১০-১২ জন এসেছিলেন অনুশীলনে। নাইটদের সহকারী কোচ জানান, আন্দ্রে রাসেলের ব্যাটিং বা সুনীল নারিনের বোলিং ফর্ম নিয়ে শিবির মোটেই চিন্তিত নয়। কেকেআরকে প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে বাকি ৬টি ম্যাচের অন্তত ৫টিতে জিততেই হবে।

নাইটদের সহকারী কোচ জেমস ফস্টার বলেন, এই ধরনের পরিস্থিতিতে অনেকটা চাপমুক্ত হয়েই খেলা যায়। এই বিষয়টি নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা হয়েছে। নির্ভীক ক্রিকেট খেলেই ধাপে ধাপে কেকেআর যে এগোতে চাইছে সেটাই স্পষ্ট করেছেন ফস্টার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+