Litton Das: লিটন দাস কেকেআরের অনুশীলনে, প্রশংসায় ভরিয়ে দিলেন রিঙ্কু সিংকে

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ শুক্রবার ইডেনে। প্রতিপক্ষ এইডেন মার্করামের সানরাইজার্সের হায়দরাবাদ। আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন জেসন রয়। রবিবার কলকাতায় পৌঁছনোর পর আজ অনুশীলনে নামলেন লিটন দাস।

বাংলাদেশের লিটনকে পুরো আইপিএলে পাচ্ছে না কেকেআর। মে মাসের শুরুতে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে যেতে হবে তাঁকে। লিটন ভালো ফর্মে রয়েছেন। কেকেআরের হয়ে আইপিএল অভিষেকের সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে মুখিয়ে রয়েছেন।

KKR Litton Das

আজ কলকাতা নাইট রাইডার্সের সাতজন ক্রিকেটার সিসিএফসিতে অনুশীলন সারেন। তাঁদের মধ্যে সকলের নজরে ছিলেন লিটন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে। যদিও নাইটদের প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া সহজ নয়। রহমানুল্লাহ গুরবাজ ফর্মে আছেন। জেসন রয় ইংল্যান্ডের তারকা ওপেনার। তাই লড়াই কঠিন।

কলকাতায় আসার আগে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিটন বলেন, জানি না কেকেআরের হয়ে খেলতে পারব কিনা। পারফরম্যান্সের গ্যারান্টিও কেউ দিতে পারে না। তবে আইপিএলের আসরে অনেক কিছু শেখাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ২০-২৫ দিন কেকেআরে থাকাকালীন বিভিন্ন বিষয় শিখতে চাইব, যা ভবিষ্যতে কাজে লাগবে।

Litton Das

অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ। তার আগে আইপিএল খেলতে এসে এখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি করতে চান লিটন। তিনি বলেন, অনেক দিন ধরে খেলছি। প্রস্তুতিও ভালোই রয়েছে। তবে এই ধরনের টুর্নামেন্টে আগে খেলিনি। ফলে প্রথমবার সেখানে সুযোগ পেয়ে ভালোই লাগছে।

কোনও সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আসেননি বাংলাদেশকে সাদা বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া লিটন। তিনি বলেন, সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলব। ওপেনার হিসেবে সব সময়ই আমি আত্মবিশ্বাসী থাকি। ফ্র্যাঞ্চাইজি লিগে আগে খেলার অভিজ্ঞতা নেই। আমাকে কেকেআর খেলালে নিজের সেরাটাই দেব।

লিটন দাস

আইপিএল থেকে সরে দাঁড়িয়ে কেকেআরকে ধাক্কা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। লিটন বলেন, শাকিব থাকলে ভালোই হতো। কেন না, আমরা একই দেশের ক্রিকেটার। ফলে আইপিএলে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারলে ভালোই লাগতো।

ঢাকা থেকে কলকাতায় আসার বিমানে যখন ছিলেন তখন রিঙ্কু সিং ঝড় তুলেছিলেন। পাঁচ ছক্কা হাঁকিয়ে গুজরাতের বিরুদ্ধে স্মরণীয় জয় এনে দিয়েছেন। হোটেলে যাওয়ার সময় রিঙ্কুর ব্যাটিংয়ের ভিডিও দেখে লিটন বলেন, ওহ! অসাধারণ ম্যাচ। রিঙ্কু অসাধারণ খেলেছেন। তিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন।

নাইটদের অনুশীলনে লিটন

লিটনের কথায়, দল জেতার চেয়ে ভালো অনুভূতি হতে পারে না। এমন আগে কখনও হয়নি শেষ ওভারে ২৯ রান, পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতা। এটা বিরল ঘটনা। আবার কবে ক্রিকেটে এমনটা হবে কেউ জানে না।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+