IPL 2023: আইপিএলের ইতিহাসে ১ হাজারতম ম্যাচ কবে? কোন পাঁচটি দ্বৈরথ মিস করতে চাইবেন না ক্রিকেটপ্রেমীরা?

আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু ৩১ মার্চ থেকে। ২০১৯ সালের পর ফের আইপিএল ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। নিয়মে বেশ কিছু রদবদল এসেছে। এবারের আইপিএলই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল কিনা তা নিয়ে জল্পনা থাকায় চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলি এবার ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। কোন পাঁচটি ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা?

উদ্বোধনী ম্যাচ

উদ্বোধনী ম্যাচ

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত বছর আইপিএল আবির্ভাবের বছরেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। এবার উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেখানেই হবে ষোড়শ আইপিএলের প্রথম ম্যাচ। এই ম্যাচটিতে হার্দিক পাণ্ডিয়ার দলের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ম্যাচটি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে।

বিরাট বনাম রোহিত

বিরাট বনাম রোহিত

রবিবার ২ এপ্রিল ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আরসিবির নেতৃত্বে ফাফ দু প্লেসি। যদিও এই ম্য়াচটি বিরাট কোহলি বনাম রোহিত শর্মার দ্বৈরথ হিসেবেই দেখছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএল মরশুমে প্রথমবার রোহিত বনাম বিরাট ডুয়েলের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস

২০ এপ্রিল দিল্লিতে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচের দিন বাংলা দ্বিধাবিভক্ত হবে। কেন না, সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। দিল্লিতে রয়েছে বাংলার মুকেশ কুমার। কেকেআরে এবারও ব্রাত্য রাখা হয়েছে বাঙালিদের। সৌরভের দলের সঙ্গে যখনই কেকেআরের লড়াই হয়, তখনই বাঙালিদের সমর্থনও বিভক্ত হয়ে যায়। কেকেআরকে দেখলে বিধ্বংসী হয়ে ওঠেন কুলদীপ যাদবও।

আইপিএলের ১ হাজারতম ম্যাচ

আইপিএলের ১ হাজারতম ম্যাচ

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে। শনিবার ৬ মে এই ম্যাচটি শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। আইপিএলের ইতিহাসে এটি ১ হাজারতম ম্যাচ। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে চাইবেন।

কার হাতে খেতাব?

কার হাতে খেতাব?

ষোড়শ আইপিএলের ফাইনাল ম্যাচটিও হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগে আইপিএল জেতা দল ফের খেতাব জিতবে, নাকি নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন তা জানা যাবে ২৮ মে। চেন্নাই সুপার কিংসের ভক্তরা নিশ্চিতভাবেই চাইছেন, বিদায়ী মরশুমে মহেন্দ্র সিং ধোনি পঞ্চমবার সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করিয়ে মাথা উঁচু করেই ক্রিকেটকে গুডবাই জানান। যদিও সরকারিভাবে এখনও জানানো হয়নি এবারই ধোনি অবসর নেবেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+