IPL 2023: বিরাট-ধ্বনিতেই উজ্জীবিত নবীন! লখনউয়ের বিদায়ের পরই আম-কটাক্ষে জেরবার
আইপিএলে এবার ৮টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন নবীন উল হক। লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন চলতি আইপিএলে সেরা পারফর্ম করলেন এলিমিনেটরে। যদিও ব্যাটিং বিপর্যয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সেই ম্যাচে গতকাল ৮১ রানে হারে লখনউ।
৪ ওভারে ৩৮ রান খরচ করে তিনি নেন চারটি উইকেট। যা লখনউয়ের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স। অধিনায়ক রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা গতকাল নবীনের শিকার হন।

নবীন যখন বল করছিলেন বা বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন তখন চেন্নাইয়ের চিপকেও তাঁকে উদ্দেশ করে বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ইডেনেও এমনটা হয়েছিল। লখনউ-আরসিবি ম্যাচে বিরাট কোহলির সঙ্গে বাকযুদ্ধে জড়ান নবীন। দুজনের মিলমিশ করানোর প্রয়াস সফল হয়নি।

এরপর সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করেন নবীন। বুঝে নিতে অসুবিধা হয়নি তাঁর নিশানায় ছিলেন বিরাট কোহলিই। বিরাট কোহলিকে আউট হতে দেখে ইনস্টাগ্রাম পোস্টে পাকা আমের ছবি দিয়ে ক্যাপশনে sweet mangoes লেখেন নবীন। আরসিবি ছিটকে যাওয়ার পর অট্টহাসির একটি ভিডিও পোস্ট করেন।

এলিমিনেটর ম্যাচ চলাকালীন গ্যালারিতে যখন বিরাট-বিরাট বলে জয়ধ্বনি দিচ্ছিলেন দর্শকরা, তখন রোহিত শর্মাকে আউট করে বিশেষ ধরনের সেলিব্রেশনে মাতেন নবীন। দুই কান দুটি আঙুল দিয়ে চেপে চোখ বন্ধ করে তিনি বোঝাতে চান, দর্শকদের ধ্বনিতে তিনি একেবারেই পাত্তা দেন না।

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে নবীন বলেন, এই ধরনের ধ্বনি তিনি উপভোগ করেন। বিরাট কোহলির নাম উল্লেখ না করে নবীন আরও বলেন, স্টেডিয়ামে সকলে যে তাঁর বা অন্য কোনও প্লেয়ারের নাম ধরে চিৎকার করেন সেটা আমাকে দলের হয়ে খেলার প্যাশন আরও বাড়িয়ে দেয়। বাইরের আওয়াজে আমি মনোযোগ দিই না।

নবীনের কথায়, আমার ফোকাস সব সময় ক্রিকেটেই থাকে। দর্শকরা কার নামে জয়ধ্বনি দিচ্ছেন বা কে কী বললেন তা আমার উপর কোনও প্রভাব ফেলে না। যদিও এই বক্তব্যের পরেও সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষে বিদ্ধ হচ্ছেন নবীন। মুম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার আম-কটাক্ষ পাল্টা দিয়েছেন নবীনকে উদ্দেশ করেই।
Instagram post of Sandeep Warrier and Vishnu Vinod! 🤣🤣#Real #LSGvMI #IPLPlayOffs #Eliminator #IPL2023 pic.twitter.com/SV3XtZPfIL
— Praveen Kumar (@PraveenSarraf_) May 24, 2023
Issued in our interest 😅🤝 pic.twitter.com/e1Jn9gWATn
— Lucknow Super Giants (@LucknowIPL) May 24, 2023
পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যাতে চারটি ইংরেজি শব্দকে মিউট করতে বাধ্য হয়েছে লখনউ সুপার জায়ান্টস। সঙ্গে আমের ইমোজিকেও। Mango, Mangoes, Sweet, Aam- এই চারটি শব্দ মিউট করা হয়েছে। এর ফলে এই শব্দগুলো ব্যবহার করা কোনও নোটিফিকেশন আসবে না।, হোম টাইমলাইনেও দেখা যাবে না।
এদিকে, নবীন আজ সকালেই দুবাই পৌঁছে গিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে যোগ করেছেন, অনেক কথা বলার আছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications