IPL 2023: আইপিএলে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠাল কেকেআর, দুই দলের একাদশে কারা?

আইপিএলের ষোড়শ সংস্করণে প্রথম ডাবল হেডার আজ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে পারস্পরিক ৩০টি দ্বৈরথে শাহরুখের কেকেআর ২০টি ম্যাচে হারিয়েছে প্রীতির পাঞ্জাবকে, পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ১০টি ম্যাচে নাইটদের হারিয়েছে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে কেকেআর।

প্রথমে ব্যাটিং পাঞ্জাবের

প্রথমে ব্যাটিং পাঞ্জাবের

চার বছর পর মোহালিতে আইপিএলের ম্যাচ হচ্ছে। দুই দলই নামছে নতুন অধিনায়কদের নেতৃত্বে। ময়াঙ্ক আগরওয়ালের জায়গায় পাঞ্জাব এবার অধিনায়ক করেছে শিখর ধাওয়ানকে। শ্রেয়স আইয়ার চোটের কারণে বাইরে থাকায় নাইটদের নেতৃত্ব দেবেন নীতীশ রানা। মোহালির উইকেট বেশ শক্ত। তবে ঘাস নেই। বাউন্ডারিও দুই দিকে সমান নয়। ম্যাচ হাই স্কোরিং হবে বলেই পিচ রিপোর্ট দিতে গিয়ে জানান ড্যারেন গঙ্গা।

টস জিতে ফিল্ডিং কেকেআরের

পরিসংখ্যান বলছে, এখানে আইপিএলের যে ম্যাচগুলি হয়েছে তাতে রান তাড়া করা দল বেশি জিতেছে। তবে গঙ্গার দাবি, আজকের ম্যাচ যে উইকেটে হচ্ছে তাতে প্রথমে ব্যাটিং বা পরে ব্যাটিংয়ে পরিস্থিতিগত তেমন ফারাক হবে না। ২০১৮ সাল থেকে এখানে আইপিএলের ম্যাচে ৯ বার বোলিং নিয়েছে টস জেতা দল, ১ বারই টস জেতার পর কোনও দল ব্যাটিং নিয়েছে। রান তাড়া করে জেতার সংখ্যাই বেশি। এদিন নাইটরাও সেই পথেই হাঁটল।

বিদেশি কারা?

কলকাতা নাইট রাইডার্সের চার বিদেশি- টিম সাউদি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও রহমানুল্লাহ গুরবাজ। পাঞ্জাব দলের চার বিদেশি হলেন ভানুকা রাজাপক্ষ, সিকান্দর রাজা, স্যাম কারান ও নাথান এলিস। টসের পর চতুর্থ বিদেশির নাম ভুলে গিয়েছিলেন শিখর। তিনি জিম্বাবোয়ের সিকান্দর রাজার নাম কিছুতেই মনে করতে পারেননি।

দিল্লির আধিক্য

পাঞ্জাব ও কলকাতা দুই দলের নেতৃত্ব দিচ্ছেন দিল্লির ক্রিকেটার। ম্যাচ রেফারি মনু নায়ারও দিল্লির। টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে নীতীশ রানা বলেন, দু-দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। ফলে উইকেটে আর্দ্রভাব থাকতে পারে। তবে পরিসংখ্যান মাথায় রাখিনি। খুব কম ক্রিকেটারই অধিনায়কত্বের সুযোগ পান। তাই অধিনায়কত্বের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি যে খুশি তা জানান নীতীশ।

ধারাবাহিকতায় জোর শিখরের

ধারাবাহিকতায় জোর শিখরের

শিখর ধাওয়ান জানান, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পাঞ্জাব অধিনায়ক। ধারাবাহিকতা বজায় রাখার উপরই জোর দিচ্ছেন।
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, সিকান্দর রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে রয়েছেন- ঋষি ধাওয়ান, অথর্ব তাইড়ে, ম্যাথু শর্ট, মোহিত রাঠি, হরপ্রীত সিং ভাটিয়া।

নাইটদের দলে কারা?

কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক হচ্ছে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার গুরবাজের।

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকূল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে রয়েছেন- সুযশ শর্মা, বৈভব অরোরা, এন জগদীশান, ভেঙ্কটেশ আইয়ার ও ডেভিড উইসে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+