IPL 2023: আইপিএলে কলকাতায় শুরুতেই নাইটদের বিরাট ম্যাচ! দেখে নিন কেকেআরের খেলা কবে?
আইপিএলে ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ৬ এপ্রিল ইডেনে কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলিদের আরসিবি।
আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি আজ প্রকাশ করল বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্স এবার অভিযান শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। শনিবার, ১ এপ্রিল মোহালিতে বিকেল সাড়ে তিনটে থেকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারদের প্রথম ম্যাচ। ইডেনে এপ্রিলের ৬ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ নাইটদের।

কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচগুলি কবে কাদের বিরুদ্ধে দেখে নেওয়া যাক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বৃহস্পতিবার ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা), সানরাইজার্স হায়দরাবাদ (শুক্রবার ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা), চেন্নাই সুপার কিংস (রবিবার, ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা), গুজরাত টাইটান্স (শনিবার, ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টে), পাঞ্জাব কিংস (সোমবার, ৮ মে সন্ধ্যা সাডে় ৭টা), রাজস্থান রয়্যালস (বৃহস্পতিবার, ১১ মে সন্ধ্যা সাড়ে ৭টা), লখনউ সুপার জায়ান্টস (শনিবার, ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টা)।
এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের অ্যাওয়ে ম্যাচগুলিতে কবে কোথায় কখন প্রতিপক্ষ কারা: মোহালিতে পাঞ্জাব কিংস (শনিবার, ১ এপ্রিল বিকেল সাড়ে ৩টে), আমেদাবাদে গুজরাত টাইটান্স (রবিবার, ৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টে), মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স (রবিহার, ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টে), দিল্লিতে দিল্লি ক্যাপিটালস (বৃহস্পতিবার, ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা), বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বুধবার ২৬ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা), হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ (বৃহস্পতিবার, ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা), চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস (রবিবার, ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা)।












Click it and Unblock the Notifications