IPL 2023: আরসিবির সবুজ জার্সি বিরাট অপয়া? ট্রেন্ট বোল্ট গোল্ডেন ডাক দিলেন কোহলিকে

আইপিএলে সবুজ জার্সি পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে ম্যাচগুলিতে খেলেছে তাতে ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতার বার্তা দিতে ২০১১ সাল থেকে আরসিবি আইপিএলে একটি ম্যাচ খেলে সবুজ জার্সিতে।

আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই সবুজ জার্সি পরেই মাঠে নেমেছে আরসিবি। নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। টসে হেরে যান তিনি। রাজস্থান রয়্যালস ব্যাট করতে পাঠায় আরসিবিকে।

বিরাট কোহলি

প্রথম বলেই ট্রেন্ট বোল্টের শিকার বিরাট কোহলি। তাঁর স্যুইং সামলাতে ব্যর্থ বিরাট, বল গিয়ে লাগে প্যাডে। এতটাই নিশ্চিত আউট যে বিরাট উল্টো প্রান্তে দাঁড়িয়ে থাকা ফাফ দু প্লেসির সঙ্গে আলোচনার প্রয়োজনই বোধ করেননি। রিভিউ না নিয়ে তিনি সাজঘরে ফেরেন।

বিরাট কোহলিকে ফিরিয়ে আইপিএলে শততম উইকেটটি ঝুলিতে পুরলেন বোল্ট। তবে বিরাটকে আইপিএলে এই প্রথম তিনি আউট করলেন। সেটাও গোল্ডেন ডাক। গত বছর আরসিবি সবুজ জার্সি পরে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জগদীশা সুচিথের বলে গোল্ডেন ডাক নিয়েই ফেরেন কোহলি।

বিরাট কোহলি

গত বছর আইপিএলে বিরাট কোহলি তিনটি ম্যাচে প্রথম বলেই আউট হন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২টি ম্যাচেই। একটিতে সুচিথের শিকার হয়ে। অপর ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মার্কো জানসেনের বলে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউয়ের দুষ্মন্ত চামিরাও প্রথম বলে বিরাটকে আউট করেন।

বিরাট কোহলি

২০১৭ সালে কলকাতায় বিরাট কোহলি কেকেআরের নাথান কুল্টার-নাইলের প্রথম বলে আউট হয়েছিলেন। ২০১৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে সন্দীপ শর্মা চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটকে প্রথম বলেই প্যাভিলিয়নে পাঠান। বিরাট আইপিএলে প্রথম গোল্ডেন ডাক নিয়ে আউট হন ২০০৮ সালে। মুম্বইয়ের হয়ে আশিস নেহরার শিকার হয়েছিলেন।

২০২০ সালের আইপিএল থেকে পরিসংখ্যান বলছে, ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই উইকেট পেলেন এই নিয়ে ২১ বার, যা রেকর্ড। আজকের ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে বোল্ট কোহলিকে ৫৩টি বল করেছিলেন। একবারও আউট করতে পারেননি। কোহলি ৭৬ রান সংগ্রহ করেছিলেন বোল্টের বলে, স্ট্রাইক রেট ১৪০.৭৪।

২০১১ সাল থেকে আইপিএলে আজ নিয়ে ১২ বার সবুজ জার্সি পরে খেলছে আরসিবি। ১১টি ম্যাচের মধ্যে হেরেছে সাতটিতে। জিতেছে তিনটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। যদিও গত বছর বিরাট গোল্ডেন ডাক নিয়ে আউট হওয়া সত্ত্বেও সানরাইজার্সকে হারিয়েছিল আরসিবি। এদিন বিরাটের পাশাপাশি শাহবাজ আহমেদ (৪ বলে ২) বোল্টের শিকার।

পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৬২। গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ দু প্লেসি ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২.১ ওভারে ১২ রানে দ্বিতীয় উইকেটটি পড়েছিল। বিরাট এবার বেশ কয়েকটি ম্যাচে যে নেতৃত্ব দেবেন তা এদিনই জানিয়েছেন। মজা করে বলেন, টসে ট্র্যাক রেকর্ড আমার ভালো নয়। এদিনও টস হেরেছেন কোহলি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+