IPL 2023: বিরাট কোহলিকে বোল্ড করলেন আকাশ সিং! চেন্নাই সুপার কিংস পেসার সম্পর্কে জানুন

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২২৭ রানের টার্গেট তাড়া করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ওভারেই বিরাট কোহলিকে সাজঘরে ফেরত পাঠান আকাশ সিং। রাজস্থানের ভরতপুরে জন্ম। তবে আকাশ এখন খেলেন নাগাল্যান্ডের হয়ে।

মুকেশ চৌধুরীর জায়গায় পরিবর্ত হিসেবে আকাশকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস ম্যাচে ২টি উইকেট পেয়েছিলেন। এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে পেয়ে গেলেন বিরাট কোহলির উইকেট।

Akash Singh

আকাশ সিংকে ২০২০ সালের নিলামে ২০ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। সেবার আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক। ৪ ওভারে ৩৯ রান দেন। ২০২১ সালে আইপিএলে রাজস্থান তাঁকে ধরে রাখলেও একটি ম্যাচেও খেলেননি। এবার নিলামে অবিক্রিত ছিলেন।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আকাশ প্রথম ম্যাচটি খেলেন পুরানো দলের বিরুদ্ধেই। রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি প্যাভিলিয়নে ফেরান ধ্রুব জুরেলকে। চেন্নাইয়ে ১২ এপ্রিল সেই ম্যাচটিতে আকাশ ৪ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নেন। ২৬ এপ্রিল আকাশ ২১ বছর পূর্ণ করবেন।

CSK

আজও বোলিং ওপেন করেন আকাশ। প্রথম বলে বিরাট ২ রান নেন। দ্বিতীয় বলে চার মারেন স্টেপ আউট করে। তৃতীয় বলে কোনও রান নিতে পারেননি। চতুর্থ বলটি ফের স্টেপ আউট করে মিড উইকেট দিয়ে মারার চেষ্টা করেন কিং কোহলি। যদিও বল তাঁর ব্যাটে লাগার পর পায়ে লেগে গড়িয়ে গিয়ে উইকেট ভেঙে দেয়।

এই ওভারের শেষ বলে মহীপাল লোমররের উইকেটটিও আকাশ তুলে নিতে পারতেন। যদিও ক্যাচ মিস করেন মাহিশ থিকশানা। প্রথম ওভারে ১ ওভারে ৬ রান দিয়ে বিরাটের উইকেট নেন আকাশ। যদিও পরের ২ ওভারে যথাক্রমে ১৩ ও ১৬ রান দেন। আকাশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ দু প্লেসিস।

আকাশ সিং

আইপিএলে আজকের ম্যাচের আগে অবধি আকাশ ১০টি টি ২০ ম্যাচে ৯টি উইকেট দখল করেছিলেন। আজ বিরাট কোহলির তাঁর দশম উইকেট। নিশ্চিতভাবে কেরিয়ারের সেরাও। ২০১৯ সালে রাজস্থানের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে অভিষেক হয় আকাশের। ২০২০ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপে রানার-আপ হয়েছিল, সেই দলেও ছিলেন।

আকাশ সিং নাগাল্যান্ড

২০২২-২৩ মরশুমে রাজস্থান ছেড়ে নাগাল্যান্ডে চলে যান আকাশ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ ম্যাচে ১০ উইকেট নেন। লিস্ট এ-তে ৯টি ম্যাচ খেলেছেন, তাঁর উইকেটের সংখ্যা ১৪। নাগাল্যান্ডের হয়ে রঞ্জি অভিষেক। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২ ইনিংসে তিনটি করে উইকেট নেন। ওডিশার বিরুদ্ধে ৭৩ রানে চার উইকেট নেন।

আকাশের লিস্ট এ অভিষেক রাজস্থানের হয়ে। তবে নাগাল্যান্ডের হয়ে পরপর দুটি ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে ইনিংসে পাঁচ উইকেট নেন আকাশ। ওডিশার বিরুদ্ধে ২৯ রানে এবং বরোদার বিরুদ্ধে ৩৮ রান খরচ করে তিনি নিয়েছিলেন পাঁচটি করে উইকেট। মহেন্দ্র সিং ধোনির দলের ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে ইতিবাচক হতে পারে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+