IPL 2023: লোকেশ রাহুল পায়ের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন, উনাদকাটেরও চোট, চিন্তা টেস্ট দল নিয়ে

আইপিএলে এক দিনের ব্যবধানে চোট পেলেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে থাকা দুই তারকা ক্রিকেটার। দুজনেই লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার। জয়দেব উনাদকাট গতকাল নেটে বোলিংয়ের সময় পড়ে যান। আজ চোট পেলেন লোকেশ রাহুল।

লখনউয়ে আরসিবির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোটের কবলে পড়েছেন সুপার জায়ান্টস অধিনায়ক। ফাফ দু প্লেসির জোরালো শট অনেকটা দৌড়ে রোখার চেষ্টা করতে যাচ্ছিলেন রাহুল। হঠাৎই পায়ে যন্ত্রণা অনুভব করে কার্যত কাতরাতে থাকেন।

লোকেশ রাহুল

ঘটনা ম্যাচের দ্বিতীয় ওভারে। শেষ বলে কভার অঞ্চল দিয়ে শট মারেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। বিরাট কোহলি আরসিবিকে তিনটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর আজ ফের ক্যাপ্টেন্সির ব্যাটন দু প্লেসির হাতে। তিনি পাঁজরের চোটের কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন। দু প্লেসির শট যাতে বাউন্ডারি লাইনে না পৌঁছয়, সেজন্য দৌড়চ্ছিলেন রাহুল।

দৌড়নোর সময়ই দেখা যায় রাহুল আচমকা গতি কমিয়ে দিলেন। এরপর পড়ে গিয়ে ডান পায়ের উরু ধরে বসে পড়েন। যন্ত্রণা বেশি হওয়ায় রাহুলকে শুয়ে পড়তেও দেখা যায়। ছুটে যান ফিজিও। একটু পরেই সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে রাহুলকে ডাগআউটের দিকে যেতে দেখা যায়। যদিও ধারাভাষ্যকাররা বলছিলেন, রাহুলের স্ট্রেচারে ওঠা উচিত ছিল।

রাহুল দু প্লেসি

রাহুল বেরিয়ে যাওয়ায় লখনউকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার উদ্বিগ্নভাবে মাঠের দিকে তাকিয়ে থাকার ছবিও ধরা পড়ে টিভি ক্যামেরায়। রাহুলের চোট নিয়ে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি। তবে যে যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছেড়েছেন তাতে ব্যাটিং করার সম্ভাবনা নেই বললেই চলে।

লখনউ সুপার জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কথা বলতে থাকেন ফিজিও-সহ সাপোর্ট স্টাফদের সঙ্গেও। সকলেই প্রার্থনা করছেন রাহুলের চোট যেন গুরুতর কিছু না হয়। তবে পায়ের চোটের কারণে তাঁকে কতগুলি ম্যাচে বাইরে থাকতে হয় সেটাও দেখার। আজ যদি রাহুল ব্যাট করতে না নামেন তাতেই স্পষ্ট হবে চোট কতটা গুরুতর।

জয়দেব উনাদকাট

লখনউ সুপার জায়ান্টসে চোটের তালিকা বেড়েই চলেছে। গতকালই নেটে বল করতে গিয়ে পড়ে যান জয়দেব উনাদকাট। বল ছোড়ার পর ফলো থ্রু-তেই পড়ে যান বাঁ হাতের কনুইয়ে ভর দিয়ে। রাহুল ও উনাদকাট দুজনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের ভারতীয় দলে রয়েছেন। ফলে চিন্তা থাকছেই।

দড়িতে পা জড়িয়ে উনাদকাট পড়ে যান। বাঁ কাঁধে আইসপ্যাক লাগানো হয়। জানা যাচ্ছে, কাঁধের হাড় সরেনি, তবে যন্ত্রণা রয়েছে। আপাতত লখনউয়ে আছেন উনাদকাট। বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফ নজর রাখছে। উনাদকাটকে বেঙ্গালুরুতে এনসিএ, নাকি অন্য কোথাও পাঠানো হবে তা চূড়ান্ত নয়।

বিসিসিআই উনাদকাটের চোট পাওয়ার মুহূর্তের ভিডিও শেয়ার করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। তবে আইপিএল থেকে তিনি কার্যত ছিটকেই গেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভাল টেস্ট খেলতে লন্ডনের বিমানে ওঠার সম্ভাবনাও কমছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+