রাহুলের অস্ত্রোপচার, আইপিএলের পর ওভালের ফাইনালেও নেই! টেস্ট দলে তিনটি নাম নিয়ে চর্চা

লোকেশ রাহুল আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। তখনও অনিশ্চয়তা ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে। যদিও সেই জল্পনা থামিয়ে রাহুল নিজেই জানিয়ে দিলেন, আগামী মাসে ওভালে অনুষ্ঠেয় সেই ফাইনাল তিনি খেলতে পারবেন না।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে লখনউয়ে ফিল্ডিং করার সময় চোট পান লোকেশ রাহুল। ম্যাচের দ্বিতীয় ওভারে একটি বল ধরতে অনেকটা দৌড়ানোর পর উরুতে হাত দিয়ে বসে পড়েন রাহুল। এরপর ফিল্ডিং করতে পারেননি। এগারো নম্বরে ব্যাট করতে নেমেও যন্ত্রণাকাতর ছিলেন।

লোকেশ রাহুল

সেই ম্য়াচে আরসিবির কাছে লখনউ হেরে যায় ১৮ রানে। ম্যাচের পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীর বাদানুবাদে জড়িয়ে পড়ার পর রাহুলকে পরিস্থিতি সামলাতে দেখা গিয়েছিল। বিরাটের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন। ব্যাটিংয়ের সময় দৌড়াতে তো পারেননি, শরীর থেকে দূরের বল খেলতেও সমস্যা হচ্ছিল। তখনই বোঝা গিয়েছিল চোট গুরুতর।

লখনউ থেকে গতকালই রাহুল মুম্বই ফিরেছিলেন। তারপরই জানা যায়, তাঁর পক্ষে আইপিএল খেলা সম্ভব হবে না। আজ দুপুরে লখনউ সুপার জায়ান্টস আনুষ্ঠানিকভাবে সে কথা জানিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামে রাহুলের আবেগঘন পোস্ট।

লখনউ সুপার জায়ান্টসকে রাহুলের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল পাণ্ডিয়া। রাহুল লিখেছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে থাকতে না পারা অধিনায়ক হিসেবে আমাকে খুবই বেদনাহত করছে। কিন্তু দলের সকলেই সেরা পারফরম্যান্স উপহার দিতে মুখিয়ে থাকবেন। প্রতিটি ম্যাচই দেখব, দলের জন্য গলা ফাটাব।

লোকেশ রাহুল

এরপই রাহুল লেখেন, ভারতের হয়ে ওভালেও থাকতে পারছি না ভেবে খুব খারাপ লাগছে। তবে নীল জার্সিতে দেশের হয়ে খেলা, অবদান রাখার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। সেটাকেই সব সময় ফোকাস রেখে প্রাধান্য দিয়ে এসেছি। গত কয়েকটা দিন খুব কঠিন গিয়েছে। কিন্তু আমি সেরা অবস্থাতেই ফিরবে। আরও শক্তিশালী ও ফিট হয়ে।

সমর্থক, লখনউয়ের ম্যানেজমেন্ট, বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহুল। বোর্ডের তৎপরতারও প্রশংসা করেছেন। সকলে যেভাবে উৎসাহ জোগাচ্ছেন এবং আরোগ্য কামনার বার্তা পাঠাচ্ছেন তা তাঁকে মোটিভেট করছে বলেও জানান রাহুল। রাহুল টেস্ট দল থেকে ছিটকে যাওয়ায় এখন তাঁর বিকল্প বেছে নিতে হবে নির্বাচকদের।

লোকেশ রাহুলের চোট

একটি সর্বভারতীয় দৈনিকের দাবি, সূর্যকুমার যাদবকে ইংল্য়ান্ডে যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র-সহ প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভাসছে ময়াঙ্ক আগরওয়ালের নামও। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন শ্রীকার ভরত। যিনি অনেকদিন কোনও ম্যাচ খেলেননি। এই পরিস্থিতিতে ঋদ্ধিমান সাহাকে টেস্ট দলে ফেরানোর পক্ষেও সওয়াল জোরালো হচ্ছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+