KKR vs RCB Live Updates: কেকেআর vs আরসিবি, ৮১ রানে বড় জয় কলকাতার

আইপিএলে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে হারিয়ে শহরে পা রেখেছে আরসিবি। অন্যদিকে, চলতি আইপিএলে প্রথম জয়ের সন্ধানে নাইটরা। আজ ইডেনে আন্দ্রে রাসেল আইপিএলের শততম ম্যাচটি খেলছেন। ম্যাচের স্কোর আপডেট, বিশ্লেষণ, পরিসংখ্যান ও টাটকা তথ্যের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআর বনাম আরসিবি লাইভ আপডেট

Apr 06, 2023, 11:06 pm IST

জেতার কাছাকাছি কলকাতা

১৭তম ওভার শেষে আরসিবি ১২১/৯। শেষ ১৮ বলে চাই ৮৪ রান।
Apr 06, 2023, 11:03 pm IST

অনবদ্য নারিন

১৬ ওভার শেষে উঠল ১০৯। সুনীল নারিন ৪ ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৬ রান। নিলেন ২ উইকেট।
Apr 06, 2023, 10:58 pm IST

সূযশের তিন উইকেট

ফের উইকেট নিলেন সূযশ। ফেরালেন করণ শর্মাকে। ১ রানে ক্যাচ আউট হয়ে ফেরত গেলেন করণ। ৯৬ রানের মাথায় ৯ উইকেট হারাল আরসিবি। ১৫ ওভার শেষে আরসিবির রান ১০২/৯।
Apr 06, 2023, 10:52 pm IST

ধুঁকছে আরসিবি

১৪ ওভার শেষে আরসিবি ৯৫/৮। জয়ের সেলিব্রেশন শুরু ইডেন গার্ডেন্সে।
Apr 06, 2023, 10:44 pm IST

সূযশের জোড়া উইকেট

আইপিএল অভিষেক ম্যাচে উইকেট নিলেন সূযশ শর্মা। আউট করলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা অনুজ রাওয়াতকে। এই ওভারেই ফেরালেন অভিজ্ঞ দীনেশ কার্তিককে। ১৩ ওভার শেষে আরসিবি ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে।
Apr 06, 2023, 10:37 pm IST

ষষ্ঠ উইকেট হারাল আরসিবি

ব্রেসওয়েলকে ১৯ রানে ফেরালেন শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেট হারাল আরসিবি। ১২ ওভার শেষে উঠল ৮৪/৬।
Apr 06, 2023, 10:31 pm IST

১১ ওভার শেষে ৭৮/৫

ক্রিজে ব্রেসওয়েল ও দীনেশ কার্তিক। ১১ ওভার শেষে ৭৮ রান তুলল আরসিবি। ব্রেসওয়েল ১৯ রানে অপরাজিত।
Apr 06, 2023, 10:22 pm IST

অর্ধেক আরসিবি ব্যাটার সাজঘরে

পঞ্চম উইকেট খোয়াল আরসিবি। শাহবাজ আহমেদকে ১ রানে ফেরালেন সুনীল নারিন। ৯ ওভার শেষে আরসিবি তুলল ৬১/৫।
Apr 06, 2023, 10:16 pm IST

চাপে আরসিবি

অষ্টম ওভার শেষে আরসিবি ৫৪ রান তুলতে গিয়ে ৪ উইকেট খোয়াল। অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর বলে পরপর আউট গ্লেন ম্যাক্সওয়েল ও হর্ষল প্যাটেল।
Apr 06, 2023, 10:10 pm IST

৭ ওভার শেষ

আরসিবিকে বেশ কিছুটা চাপে রেখেছে কলকাতা। আপাতত স্কোর ৫৩/২। ক্রিজে ব্রেসওয়েল ও ম্যাক্সওয়েল।
Apr 06, 2023, 10:05 pm IST

বরুণের বলে ফিরলেন ডু প্লেসি

প্রথম ওভার বল করতে এসেই আরসিবি অধিনায়ক ডু প্লেসিকে বোল্ড করে ফেরালেন বরুণ চক্রবর্তীয ৬ ওভার শেষে আরসিবি তুলল ৫০/২।
Apr 06, 2023, 10:03 pm IST

আউট কোহলি

সুনীল নারিনকে বোলিং চেঞ্জে আনতেই ফেরালেন কোহলিকে। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলল আরসিবি।
Apr 06, 2023, 9:56 pm IST

শেষ হল চতুর্থ ওভার

আরসিবি চার ওভার শেষে তুলল ৪২/০।
Apr 06, 2023, 9:51 pm IST

৩ ওভার শেষে ১৯/০

বোলিংয়ে ভালো শুরু কলকাতার। আরসিবি তুলল ১৯/০। ক্রিজে বিরাট ও ডু প্লেসি।
Apr 06, 2023, 9:48 pm IST

২ ওভার শেষে ১২/০

টিম সাউদি করলেন দ্বিতীয় ওভার। দিলেন মাত্র ২ রান। আরসিবি তুলল ১২/০।
Apr 06, 2023, 9:45 pm IST

১ ওভার শেষে আরসিবি ১০/০।

ইনিংস শুরু আরসিবির। ১ ওভার শেষে উঠল ১০/০।
Apr 06, 2023, 9:20 pm IST

কলকাতা ২০০ পার

কলকাতা পৌঁছে গেল ২০০ রানের ওপারে। ২০ ওভার শেষে উঠল ২০৪/৭।
Apr 06, 2023, 9:18 pm IST

আউট শার্দুল

২৯ বলে ৬৮ রান করে আউট হলেন শার্দুল ঠাকুর। কলকাতাকে পৌঁছে দিলেন বড় স্কোরে। যখন নামেন তখন কলকাতা ১২ ওভার শেষে ৯২ রানে ৪ উইকেট খুইয়েছিল। সেখান থেকে ঝড় তুললেন ইডেনে।
Apr 06, 2023, 9:13 pm IST

আউট রিঙ্কু

৩৩ বলে ৪৬ রান করে আউট রিঙ্কু সিং। উইকেট নিলেন হর্ষল প্য়াটেল। কলকাতা ১৯ ওভার শেষে ১৯২/৬।
Apr 06, 2023, 9:09 pm IST

১৮ তম ওভারে উঠল ১৫ রান

১৮ তম ওভার করলেন মহম্মদ সিরাজ। দিলেন ১৫ রান। কলকাতা তুলে ফেলল ১৭৫/৫। রিঙ্কু ৩০ ও শার্দুল ৬৩ রানে ব্য়াটিং।
Apr 06, 2023, 9:04 pm IST

কলকাতা ১৫৮/৫

১৭ ওভার শেষে কলকাতা ১৫৮/৫। অনবদ্য ব্যাটিং শার্দুলের। যোগ্য সঙ্গত রিঙ্কুর।
Apr 06, 2023, 8:59 pm IST

শার্দুলের অর্ধশতরান

২০ বলে অর্ধশতরান শার্দুল ঠাকুরের। এই আইপিএলের দ্রুততম অর্ধশতরানের তালিকায় জস বাটলারের সঙ্গে প্রথম স্থানে শার্দুল।
Apr 06, 2023, 8:55 pm IST

১৬ ওভারে কলকাতা ১৪৭/৫

১৬তম ওভারে ডেভিড উইলির বলে এল মাত্র ৭ রান। কলকাতা পৌঁচে গেল ১৪৭/৫ রানে। শার্দুল ৪৭ রানে অপরাজিত।
Apr 06, 2023, 8:49 pm IST

১৫ ওভার শেষে কেকেআর ১৪০/৫

পরপর দুটি ছক্কা হাঁকালেন শার্দুল। পৌঁছে গেলেন ১৫ বলে ৪২ রানে। কলকাতা ১৪০/৫।
Apr 06, 2023, 8:46 pm IST

১৪ ওভার শেষে কলকাতা ১২৪/৫

ঝোড়ো ব্যাটিং করছেন শার্দুল ঠাকুর। ১১ বলে ২৮ রানে অপরাজিত তিনি। কলকাতা ১৪ ওভার শেষে ১২৪/৫।
Apr 06, 2023, 8:39 pm IST

১৩ ওভার শেষে কলকাতা ১১৩/৫

১২.২ ওভারে দলগত শতরান তুলে ফেলল কলকাতা। ১৩ ওভার শেষে কেকেআর ১১৩/৫। শার্দুল ২১ ও রিঙ্কু ১৪ রানে অপরাজিত।
Apr 06, 2023, 8:35 pm IST

আউট রাসেল

প্রথম বলেই আউট রাসেল। বোলার করণ শর্মা। পরপর দুই বলে দুটি উইকেট খোয়াল কলকাতা। ১২ ওভার শেষে রান ৯৪/৫।
Apr 06, 2023, 8:30 pm IST

গুরবাজ আউট

৪৪ বলে ৫৭ রান করে ফিরলেন রহমনুল্লাহ গুরবাজ। কলকাতা ৮৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল।
Apr 06, 2023, 8:27 pm IST

১১ ওভারে কলকাতা ৮৭/৩

১১ ওভার শেষে কলকাতা ৮৭/৩। হর্ষল প্যাটেলের শেষ বলে চার মারলেন রিঙ্কু সিং।
Apr 06, 2023, 8:24 pm IST

১০ ওভার শেষ

১০ ওভার শেষে কলকাতা ৭৯/৩। গুরবাজ ৫৪ রানে অপরাজিত।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+