IPL 2023: ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিশোধের লড়াইয়ে কেকেআর, প্লে-অফে যাওয়ার সমীকরণ কী?

কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরু। ইডেনে কাল পাঞ্জাব কিংস ও বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। তারপর রবিবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে নীতীশ রানার দল। এই তিনটি ম্যাচ জিতে থাকলে ২০ মে ইডেনে লখনউ বধ সারলে প্লে-অফের ছাড়পত্র মিলতে পারে।

নাইটদের কাছে প্রতিটি ম্যাচই ডু অর ডাই। পাঞ্জাব কিংস ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৪৭২। কেকেআর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে আটে, নেট রান রেট মাইনাস (-) ০.১০৩। পাঞ্জাবকে প্লে-অফে যেতে হলে জিততে হবে চারটির মধ্যে তিনটি ম্যাচ।

কলকাতা বনাম পাঞ্জাব

গত বছরের আইপিএলে প্লে-অফে যাওয়ার ম্যাজিক ফিগার ছিল ১৬ পয়েন্ট। সেই নিরিখেই যাবতীয় হিসেবনিকেশ। যা পরিস্থিতি তাতে ম্যাচ জেতার পাশাপাশি দুই দলকেই বড় জয় ছিনিয়ে নিতে হবে। নেট রান রেট উন্নত করার ক্ষেত্রে। কেন না, ১৬ পয়েন্টে যদি একাধিক দল থাকে তাহলে গুরুত্বপূর্ণ হবে এই নেট রান রেট।

এবারের আইপিএলে হোম ম্যাচে সেখানকার দল ফেভারিট নয়। নিজেদের মাঠে অনেক দলই হেরেছে। কেকেআরও তার ব্যতিক্রম নয়। ফলে কেকেআরের বাকি চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ, তবু স্বস্তিতে থাকার অবকাশ নেই। সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে দুরন্ত জয়ে মনোবল বেড়েছে। নিজেদের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াই।

সুনীল নারিন

পারস্পরিক ৩১টি দ্বৈরথে কেকেআর জিতেছে ২০টিতে, পাঞ্জাবের জয় ১১টিতে। মোহালিতে এবারের আইপিএলে নাইটরা প্রথম ম্যাচ খেলেছিল পাঞ্জাবের বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ ডিএলএস মেথডে ৭ রানে জেতে পাঞ্জাব। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে পাঞ্জাবের জয় তিনটিতে, কেকেআর জিতেছে ২টি ম্যাচ।

ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব দ্বৈরথ হয়েছে ১১টি। তার মধ্যে নাইটদের জয় ৮টিতে, পাঞ্জাব জিতেছে তিনটিতে। ২০১৮ সালে শেষবার ইডেনে কেকেআরকে হারিয়েছিল পাঞ্জাব। এবার কেকেআরের কাছে হেরে গেলে পাঞ্জাবের কাছেও সব ম্যাচ ডু অর ডাই হয়ে যাবে। ফলে কালকের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করা হচ্ছে।

জেসন রয়

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের একাদশে রদবদলের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ধরে রাখা হতে পারে। তবে সুযশ শর্মা নাইট জার্সিতে ভরসা দিচ্ছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং ধস সামলাতে অনুকূল রায়কে খেলানো হয়েছিল। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযশ নামতে পারেননি। কাল অনুকূলের জায়গায় সুযশকে দেখা যেতে পারে।

সুনীল নারিনকে খেলানো হবে কিনা তা নিয়েও চর্চা রয়েছে। তবে নারিনকে ছেঁটে ফেলার বিলাসিতা দেখানোর জায়গাতেও নেই কেকেআর। সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- জেসন রয়, রহমানুল্লাহ গুররাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংস

ইডেনের উইকেটে পেসাররা ফায়দা আদায় করে নেন। সেকথা মাথায় রেখে কাগিসো রাবাডাকে দেখা যেতে পারে পাঞ্জাবের একাদশে। নাথান এলিস খুবই কার্যকরী। পাওয়ারপ্লে, মাঝের ও শেষের ওভারগুলিতে তিনি তিনটি করে উইকেট পেয়েছেন। ফলে রাবাডা, নাকি এলিস কে একাদশে থাকেন সেটাই দেখার। ম্যাথু শর্টের জায়গায় সিকান্দর রাজাকেও দলে আনা হতে পারে।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- শিখর ধাওয়ান, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট বা সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং। বোলিংয়ের সময় নাথান এলিস বা কাগিসো রাবাডাকে নামানো হতে পারে।

শিখর ধাওয়ান লিয়াম লিভিংস্টোন

ইডেনের উইকেটে কোনও স্কোরই নিরাপদ নয়। এবার যে চারটি ম্যাচ এখানে হয়েছে তাতে প্রথম ইনিংসে জেতার মতো দলগত রানের গড় ২২২। আবহাওয়া শুষ্ক থাকবে। রান তাড়া করাই সুবিধাজনক হতে পারে। উইকেটে বল ঘুরলেও খুব মারাত্মক কিছু হবে না বলেই মনে করা হচ্ছে। পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+