IPL 2023: ইডেন থেকেই দুইয়ে উঠে আসতে চায় লখনউ, কেকেআর মিরাকলের আশায়

আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফল দেখেই হিসেব কষে নামতে পারবেন ক্রুণাল পাণ্ডিয়ারা। চেন্নাই হারলে কেকেআরকে পরাস্ত করলেই প্রথম দুইয়ে থাকবে লখনউ।

চেন্নাই সুপার কিংস যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে কত ব্যবধানে জিতলে নেট রান রেটে ধোনিদের টেক্কা দেওয়া যাবে তা সামনে রেখে খেলতে পারবে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামা সুপার জায়ান্টস। এবার কলকাতা ও লখনউয়ের দ্বৈরথ প্রথমবার হচ্ছে। গত বছর দুটি সাক্ষাতেই জিতেছিল লখনউ।

ক্রুণাল ডি কক

লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৫, কেকেআরের ১৩ ম্যাচে ১২। লখনউয়ের নেট রান রেট ০.৩০৪, চেন্নাই সুপার কিংসের ০.৩৮১। কেকেআরের নেট রান রেট -০.২৫৬। যদি ১৪ পয়েন্টে থেকে কোনও একটি দল প্লে-অফের টিকিট আদায় করতে পারে সেই লড়াইয়ে নাইটদের অস্বস্তিতে রাখবে নেট রান রেট নেগেটিভে থাকা।

লখনউ সুপার জায়ান্টস

আজ ইডেনে হাল্কা অনুশীলন সেরেছে লখনউ। কেকেআরের অনুশীলন ব্যাহত হয় বৃষ্টিতে। দুই দলই সব ক্রিকেটারকে কালকের ম্যাচে পাচ্ছে। কোনও চোট সমস্যা নেই। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে। দুই দলের একাদশে তেমন রদবদলের ইঙ্গিতও নেই।

সুনীল নারিন

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। সুযশ শর্মা নামবেন ইমপ্যাক্ট সাব হিসেবে। তবে কেকেআর ব্যাটিং বিপর্যয়ে পড়লে অনুকূল রায়ও আসতে পারেন।

কুইন্টন ডি কক

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), দীপক হুডা, প্রেরক মাঁকড়, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, নবীন উল হক, রবি বিষ্ণোই, স্বপ্নিল সিং, মহসীন খান। ইমপ্যাক্ট সাব হিসেবে পিচের চরিত্র বুঝে অমিত মিশ্র বা যশ ঠাকুরকে নামানো হতে পারে।

গৌতম গম্ভীর

কলকাতায় কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টি থাকলেই গরম ও আর্দ্রতার সমস্যা থাকছে। ইডেনে হাই স্কোরিং ম্য়াচ হচ্ছে। ৬টি ম্যাচের চারটি ইনিংসে স্কোর ২০০ বা তার বেশি পেরিয়েছে। কালও হাই স্কোরিং ম্যাচ হতে পারে। বৃষ্টির ভ্রুকুটি থাকছেই। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই।

ক্রুণাল পাণ্ডিয়া

কলকাতা নাইট রাইডার্সের স্পিনারদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটাররা কেমন খেলেন তার উপর ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করবে। কেকেআর যদি জেতে তাহলে লখনউকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেই। কেকেআর শিবির এখনও শেষ চারের আশা ছাড়ছে না। ফলে ইডেনে ক্রিকেটপ্রেমীরা জোর টক্কর দেখতেই পারেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+