IPL: KKR VS LSG LIVE: কেকেআরের বিদায়, প্লে অফে লখনউ

আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ শুধু জিতলে হবে না কেকেআরে, বড় ব্যবধানে জিততে পারলেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইটদের। ১৩ ম্যাচে নীতীশ রানার দলের পয়েন্ট ১২। নেট রানরেট মাইনাস ০.২৫৬।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে লখনউ । ক্রুণাল পান্ডিয়ার দলের নেট রান প্লাস ০.৩০৪। নাইটদের ম্যাচ জিতলেই তাঁরা সরাসরি প্লে অফে।এই মাচে সবুজ মেরুন জার্সি পড়ে খেলবে লখনউ দল।

২

May 20, 2023, 11:38 pm IST

অভিযান শেষ নাইটদের

এবারের মতো আইপিএল অভিযান শেষ নাইটদের। গ্রুপ থেকেই বিদায় নিতে হল কেকেআরকে।
May 20, 2023, 11:35 pm IST

হৃদয় জিতলেন রিঙ্কু

ম্যাচ জিততে না পারলেও ৩৩ বলে অপরাজিত ৬৭ রান করে ইডেনের হৃদয় জিতে নিলেন রিঙ্কু সিং।
May 20, 2023, 11:34 pm IST

প্লে অফে লখনউ

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলল লখনউ।
May 20, 2023, 11:32 pm IST

বিদায় কেকেআরের

আইপিএলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল নাইটরা। ১৪ ম্যাচে ১২ পয়েন্টে শেষ করল কেকেআর।
May 20, 2023, 9:40 pm IST

ওভার - ১কেকেআর ১৫/০

প্রথম ওভার শেষে নাইটদের রান বিনা উইকেটে ১৫।
May 20, 2023, 9:36 pm IST

ব্যাট করতে নামল কেকেআর

নাইটদের হয়ে ওপেন করতে নামলেন জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার
May 20, 2023, 9:24 pm IST

কেকেআর বোলিং

নাইটদের হয়ে দুটি করে উইকেট পেলেন বৈভব অরোরা, সুনীল নারিন, শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেলেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
May 20, 2023, 9:19 pm IST

২০ ওভার শেষে লখনউ ১৭৬/৮

নির্ধারিত ২০ ওভার শেষে লখনউয়ের রান ৮ উইকেটে ১৭৬।
May 20, 2023, 9:14 pm IST

আউট হলেন রবি বিষ্ণোই

২ রান করে শার্দূলের বলে বোল্ড হলেন রবি বিষ্ণোই। ১৯ ওভার শেষে লখনউয়ের রান ৮উইকেটে ১৬২।
May 20, 2023, 9:11 pm IST

আউট হলেন পুরাণ

৩০ বলে ৫৮ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হলেন নিকোলাস পুরাণ। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও ৫টি ছক্কা দিয়ে।
May 20, 2023, 9:08 pm IST

অর্ধশতরান পুরাণের

২৮ বলে অর্ধশতরান পূরণ করলেন নিকোলাস পুরাণ।
May 20, 2023, 9:07 pm IST

আউট হলে‌ বাদোনি

সুনীল নারিনের বলে ২৫ রান করে আউট হলেন বাদোনি। ১৮ ওভার শেষে লখনউয়ের রান ৬ উইকেটে ১৪৭।
May 20, 2023, 9:02 pm IST

ওভার ১৭ - লখনউ ১৩৩/৫

১৭ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ১৩৩ । ৫০ রানের পার্টনারশিপ নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনির।
May 20, 2023, 8:54 pm IST

ওভার ১৬ - লখনউ ১২২ /৫

ওভার ১৬ - লখনউ ১২২ /৫
১৬ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ১২২।
May 20, 2023, 8:51 pm IST

ওভার ১৫ - লখনউ ১১৯ /৫

১৫ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ১১৯। পুরাণ ৩৭ রানে অপরাজিত আছেন।
May 20, 2023, 8:43 pm IST

ওভার ১৪- লখনউ ১০৭/৫

১৪ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ১০৭।
May 20, 2023, 8:40 pm IST

ওভার ১৩ - লখনউ ১০০/৫

১৩ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ১০০।নিকোলাস পুরাণ ২৪, আয়ুষ বাদোনি ৪ রানে অপরাজিত আছেন।
May 20, 2023, 8:36 pm IST

ওভার ১২ - লখনউ ৯১/৫

১২ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ৯১।
May 20, 2023, 8:32 pm IST

ওভার ১১ - লখনউ ৮৮/৫

১১ ওভার শেষে লখনউয়ের রান ৫ উইকেটে ৮৮। ক্রিজে আছেন নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি।
May 20, 2023, 8:28 pm IST

আবার ধাক্কা লখনউয়ের

বরুণ চক্রবর্তীর বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে আউট হলেন ডি কক।
May 20, 2023, 8:26 pm IST

চতুর্থ উইকেট হারাল লখনউ

সুনীল নারিনের বলে আউট হলেন ক্রুণাল পান্ডিয়া
May 20, 2023, 8:15 pm IST

ওভার ৮ - লখনউ ৫৮/৩

অষ্টম ওভার শেষে লখনউয়ের রান ৩ উইকেটে হারিয়ে ৫৮। ক্রিজে ব্যাট করছেন ডি কক ও ক্রুণাল পান্ডিয়া।
May 20, 2023, 8:12 pm IST

ওভার ৭ - লখনউ ৫৫/৩

সপ্তম ওভার শেষে লখনউয়ের রান ৩ উইকেটে ৫৫।
May 20, 2023, 8:11 pm IST

ফের ধাক্কা লখনউয়ের

তৃতীয় উইকেটের পতন লখনউয়ের। ০ রানেই বৈভবের বলে ভেঙ্কটেশের হাতে ক্যাচ দিয়ে আউট স্টইনিস।
May 20, 2023, 8:05 pm IST

দ্বিতীয় উইকেটের পতন

আউট হলে‌ন প্রেরক। বৈভব অরোরার বলে ২৬ রান করে হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে ফিরেলন লখনউ ব্যাটসম্যান।
May 20, 2023, 8:02 pm IST

পাওয়ার প্লে শেষ

ছয় ওভার শেষে লখনউয়ের রান ১ উইকেটে ৫৪। ডি কক ২০ এবং প্রেরক ২৬ রানে অপরাজিত।
May 20, 2023, 7:57 pm IST

ওভার ৫ - লখনউ ৩৯ /১

পঞ্চম ওভার শেষে লখনউয়ের রান ১ উইকেটে ৩৯। ডি কক ১৯, প্রেরক ১৬ রানে অপরাজিত আছেন।
May 20, 2023, 7:52 pm IST

ওভার ৪ - লখনউ ২৭ /১

চতুর্থ ওভার শেষে লখনউয়ের রান ১ উইকেটে ২৭। ১৯ রানে ব্যাট করছেন ডি কক।
May 20, 2023, 7:47 pm IST

ওভার ৩- লখনউ ১৫ /১

তৃতীয় ওভার শেষে লখনউয়ের রান ১ উইকেটে ১৫। ডি ককের সঙ্গে ব্যাট করছেন প্রেরক মাঁকড়।
May 20, 2023, 7:43 pm IST

প্রথম সাফল্য কেকেআরের

হর্ষিত রানার বলে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ৩ রানে আউট হলেন করণ শর্মা
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+