IPL 2023: আইপিএলে ইডেনে কেকেআরের বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে গুজরাত, কেমন হতে পারে একাদশ?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার হাতছানি গুজরাত টাইটান্সের সামনে। হার্দিক পাণ্ডিয়ারা যজি ইডেনে মধুর প্রতিশোধ নিতে সক্ষম হন, তাহলে কেকেআরের প্লে-অফে যাওয়ার রাস্তা খুবই কঠিন হয়ে যাবে।

নীতীশ রানার কেকেআর বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। বাকি ৬টি ম্যাচের মধ্যে প্লে-অফে উঠতে গেলে অন্তত পাঁচটিতে জিততেই হবে নাইটদের। গুজরাত কাল জিতলে প্রথম দল হিসেবে এবার ১২ পয়েন্ট নিশ্চিত করবে।

শামি হার্দিক ভরত অরুণ

আজ ইডেনে নাইটরা জোরকদমে অনুশীলন করেনি। ১০-১২ জন ক্রিকেটার এসেছিলেন। পরিবারের কারও গুরুতর অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন লিটন দাস। শার্দুল ঠাকুর ম্যাচ ফিট হয়ে কালকের ম্যাচে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। আন্দ্রে রাসেলের ব্যাটিং ফর্ম বা সুনীল নারিনের কয়েকটি ম্যাচে চেনা ছন্দে না থাকা নিয়ে চিন্তা নেই নাইট শিবিরে।

শুভমান গিল

গুজরাত টাইটান্স ফুরফুরে মেজাজেই রয়েছে। দলে চোট-আঘাতের সমস্যা নেই। মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা ইডেনে বহু ম্যাচ খেলেছেন। নাইট বধ সারতে এই দুই ক্রিকেটারের ইনপুট কাজে লাগাচ্ছে গুজরাত টাইটান্স। শামি, হার্দিককে এদিন কথা বলতে দেখা গিয়েছে নাইটদের বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে। জাতীয় দলে বোলিং কোচ ছিলেন অরুণ।

কেকেআর ওপেনার

কেকেআরকে স্বস্তি দিয়েছে জেসন রয়ের ফর্ম। কেকেআর উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে। বোলিংয়ের ক্ষেত্রে সুযশ শর্মার সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের অদলবদল হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। গুজরাত টাইটান্স শুভমান গিলের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল করতে পারে জস লিটল বা আলজারি জোসেফের।

কেকেআরের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- নারায়ণ জগদীশান (উইকেটকিপার), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ডেভিড উইসে, বৈভব অরোরা বা শার্দুল ঠাকুর, সুনীল নারিন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময় নামবেন সুযশ শর্মা।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা। বোলিংয়ের সময় খেলবেন জস লিটল বা আলজারি জোসেফ।

রশিদ খান

ইডেনে এবার আইপিএলের যে ম্যাচগুলি হয়েছে তাতে প্রথম ইনিংসে গড় স্কোর ২২২। কাল দিনে খেলা। হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ম্যাচে ব্যাঘাত ঘটাবে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কাল কলকাতায় তাপমাত্রার খুব হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কাল বৃষ্টির হাত থেকে রেহাই মিলতেও পারে।

অবশ্য বৃষ্টি হলেও ইডেনের গোটা মাঠ ঢাকার যে বন্দোবস্ত করা হয়েছে ও নিকাশি ব্যবস্থা রয়েছে তাতে বৃষ্টি থামলে কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু করা যাবে। দীর্ঘ সময় ধরে লাগাতার বৃষ্টির আশঙ্কা নেই। ইডেনের উইকেটে কাল পেসার নাকি স্পিনার কারা বাজিমাত করেন সেদিকে নজর থাকবে। তবে দুই দলের হাড্ডাহাড্ডি টক্করের সম্ভাবনা রয়েছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+