IPL 2023: আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর, একাদশ কেমন হতে পারে?

আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের সামনে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারার পর মুম্বই ও দিল্লিতে গিয়েও দুটি অ্যাওয়ে ম্যাচে পরাস্ত হয়েছে নাইটরা।

দিল্লি ক্যাপিটালস ম্যাচে একাদশে চারটি পরিবর্তন করেও জয়ের মুখ দেখতে পারেনি চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল। সাম্প্রতিক ফর্ম ও দলে ভারসাম্যের নিরিখে এগিয়ে রয়েছে চেন্নাই। তবে বড় মঞ্চেই বাজিমাত চাইছেন নীতীশরা।

নীতীশ রানা

এই দুই দলের মধ্যে যে ২৬টি খেলা সম্পূর্ণ হয়েছে তাতে ১৭টিতে জিতেছে সিএসকে। কলকাতা নাইট রাইডার্সের জয় ৯টিতে। তার মধ্যে একটি গত বছরের আইপিএলে। ২০২১ সালে শেষবার কেকেআরকে হারিয়েছিল চেন্নাই। ইডেনে দুই দলের দ্বৈরথেও ৫-৪ ব্যবধানে এগিয়ে মহেন্দ্র সিং ধোনির দল।

বৃষ্টির পূর্বাভাস থাকায় ইডেনের গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল কভার দিয়ে। চেন্নাই সুপার কিংস কলকাতায় আজ এসে পৌঁছেছে। তাদের প্র্যাকটিস ছিল না। সন্ধ্যা থেকে ইডেনে অনুশীলন করেছে কলকাতা নাইট রাইডার্স। নানা বিভাগেই সমস্যা রয়েছে কেকেআরের। চেন্নাই ম্যাচে তাই দলগতভাবে সাফল্য পাওয়াই নাইটদের লক্ষ্য।

ভেঙ্কটেশ আইয়ার ১০৪, ৮৩ ও ৩৪ রান করেছেন। আগের ম্যাচে জেসন রয় প্রথমবার নেমে ৪৩ রান করেন। তবে ধারাবাহিকতা দেখাতে পারছেন না নীতীশ, রিঙ্কুরা। লিটন দাস ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। জঘন্য উইকেটকিপিংয়ের জন্য সমালোচিতও হচ্ছেন। তাঁর কয়েকটি মিস দিল্লি ক্যাপিটালসের কাছে হারে ফ্যাক্টর হয়েছে।

রিঙ্কু সিং

সুযশ শর্মাকে ইডেনে একাদশে দেখা যেতে পারে। তাঁকে দিল্লিতে খেলানো হয়নি। কেকেআরের ফাস্ট বোলিংয়েও সমস্যা আছে। পেসাররা ৬টি ম্যাচে সম্মিলিতভাবে ৯টি উইকেট পেয়েছেন। উমেশ যাদব পেয়েছেন মাত্র ১ উইকেট। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর উপরই বেশি ভরসা করবে নাইটদের বোলিং আক্রমণ।

কলকাতা নাইট রাইডার্স

শার্দুল ঠাকুর হাল্কা চোট থাকায় আগের ম্যাচে খেলেননি। তিনি চেন্নাই সুপার কিংস ম্যাচে খেললে ব্যাট-বল হাতে শক্তি বাড়াতে পারবেন নাইটদের। কুলবন্ত খেজরোলিয়ার জায়গায় তিনি আসতে পারেন। উমেশ একাদশে থাকেন কিনা সেটাও দেখার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযশের সঙ্গে রদবদল হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের।

কেকেআরের সম্ভাব্য একাদশ- জেসন রয়, লিটন দাস (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), মনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

সুনীল নারিন কালকের ম্যাচে কেকেআরের বড় বাজি। ইডেনে তাঁর ৫৮টি উইকেট রয়েছে। কোনও স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট দখলের নিরিখে তিনি যুগ্ম দ্বিতীয় স্থানে রয়েছেন। রাহানেকে ১০ বারের মধ্যে চারবার আউট করেছেন নারিন। ফলে সিএসকে ম্যাচে নারিন-ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা।

ইডেন গার্ডেন্স

২০১৮ সালের আইপিএল থেকে ধরলে ২০টি ম্যাচের প্রতিটিতেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে টস জেতা দল। কালও তার ব্যতিক্রম হবে না। এবার চারটি ইনিংসে তিনবার দুশোর উপর রান উঠেছে। প্রথমে ব্যাট করা দলই জিতেছে দুটি ম্যাচে। ব্যাটিং সহায়ক উইকেট হয়। স্পিনাররা সাহায্য পেতে পারেন। হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও পুরো ম্যাচ হতে অসুবিধা হবে না বলেই খবর।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+