KKR vs CSK Live: কেকেআর vs সিএসকে: কলকাতা হারল ৪৯ রানে

আইপিএলের ম্যাচে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে চেন্নাই সুপার কিংস। কেকেআর হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। মহেন্দ্র সিং ধোনির সিএসকে চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।

ধোনি আগামী আইপিএলে না খেললে আজই শেষবার ক্রিকেটের নন্দনকাননে ক্রিকেটার হিসেবে নামবেন। ধোনির জন্যই সব পথ মিশছে ইডেনে, কেকেআরের বেগুনি ঢাকা পড়েছে হলুদ রংয়ের আধিপত্যে। ম্যাচের লাইভ স্কোর, টাটকা তথ্য ও বিশ্লেষণ জানতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআর বনাম সিএসকে

Apr 23, 2023, 11:25 pm IST

কলকাতার বড় হার

চেন্নাই শুরু থেকেই ম্য়াচের নিয়ন্ত্রণ রেখে অনায়াসে ম্য়াচ বের করে চলে গেল। কলকাতা শেষ অবধি ম্য়াচ হারল ৪৯ রানে। ৫৩ রানে অপরাজিত রইলেন রিঙ্কু সিং।
Apr 23, 2023, 11:17 pm IST

আউট উমেশ

ডিপ মিড অনে দাঁড়িয়ে উমেশ যাদবের অনবদ্য ক্যাচ নিলেন ডেভন কনওয়ে। ১৮০ রানের মাথায় অষ্টম উইকেট খোয়াল কলকাতা। শেষ হল ১৯তম ওভার। কলকাতা তুলল ১৮০/৮।
Apr 23, 2023, 11:13 pm IST

শেষ ১৮তম ওভার

১৮তম ওভার শেষ হল ক্রিজে নতুন ব্য়াটসম্যান উমেশ যাদব। কেকেআর এর স্কোর ১৭৭/৭।
Apr 23, 2023, 11:10 pm IST

সপ্তম উইকেটের পতন

১ করে আউট ডেভিড উইসে। ১৭১ রানের মাথায় কলকাতা হারাল সপ্তম উইকেট।
Apr 23, 2023, 11:06 pm IST

১৭ ওভার শেষ

কলকাতা ১৭ ওভার শেষে পৌঁছল ১৬৪/৬ রানে। শেষ ১৮ বলে চাই ৭২ রান।
Apr 23, 2023, 11:04 pm IST

আউট রাসেল

৬ বলে ৯ রান করে পাথিরানার বলে আউট রাসেল। ১৬২ রানের মাথায় ষষ্ঠ উইকেট খোয়াল কলকাতা।
Apr 23, 2023, 10:57 pm IST

১৬ ওভার শেষ

কলকাতা পৌঁছল ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে। শেষ ২৪ বলে চাই ৮০ রান। রিঙ্কু ৩১ রানে ও রাসেল ৯ রানে অপরাজিত।
Apr 23, 2023, 10:51 pm IST

হারের দিকে এগোচ্ছে কলকাতা

থিকসানা ১০ রান দিয়ে তুলে নিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট। কলকাতার শেষ ৩০ বলে চাই ৯৯ রান।
Apr 23, 2023, 10:48 pm IST

আউট রয়

২৬ বলে ৬১ রান করে আউট জেসন রয়। কলকাতা খোয়াল পঞ্চম উইকেট।
Apr 23, 2023, 10:45 pm IST

৩৬ বলে চাই ১০৯ রান

১৪ তম ওভারে এল মাত্র ৮ রান। কলকাতা পৌঁছল ১২৭/৪ রানে। শেষ ৩৬ বলে চাই ১০৯ রান।
Apr 23, 2023, 10:41 pm IST

১৩ ওভার শেষ

এই ওভারে উঠল মাত্র ১০ রান। কলকাতার ম্যাচ জিততে প্রতি ওভারে চাই গড়ে প্রায় ১৭ রান।
Apr 23, 2023, 10:37 pm IST

১২ ওভার শেষ

১২তম ওভারে এল ১৪ রান। কলকাতা পৌঁছল ১০৯/৪ রানেষ শেষ ৪৮ বলে চাই ১২৭ রান।
Apr 23, 2023, 10:33 pm IST

১১ ওভার শেষ

১১তম ওভারে এল ১৯ রান। কলকাতা পৌঁছে গেল ৯৫ রানে।
Apr 23, 2023, 10:29 pm IST

১০ ওভার শেষ

৪ উইকেট হারিয়ে ৭৬ রান তুলল কলকাতা। শেষ ৬০ বলে চাই ১৬০ রান।
Apr 23, 2023, 10:24 pm IST

৯ ওভার শেষে কেকেআর ৭১/৪

কলকাতা ৯ ওভার শেষে তুলল ৭১/৪। ক্রিজে নতুন ব্য়াটসম্য়ান রিঙ্কু সিং।
Apr 23, 2023, 10:18 pm IST

আউট রানা

২০ বলে ২৭ রান করে আউট নীতীশ রানা। ৭০ রানের মাথায় চতুর্থ উইকেট খোয়াল কলকাতা।
Apr 23, 2023, 10:17 pm IST

৮ ওভার শেষে কলকাতা ৬৬/৩

নেমেই মইন আলিকে পরপর তিনটে ছক্কা হাঁকালেন জেসন রয়। কলকাতা তুলল ৬৬/৩। শেষ ৭২ বলে চাই ১৭০ রান।
Apr 23, 2023, 10:13 pm IST

আউট আইয়ার

মইন আলির বলে ২০ বলে ২০ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার। ৪৬ রানের মাথায় তৃতীয় উইকেট খোয়াল কলকাতা।
Apr 23, 2023, 10:10 pm IST

৭ ওভারে কলকাতা ৪৬/২

মন্থর ব্য়াটিং কলকাতার। ষাট হাজারের বেশি দর্শকে ভরা গ্যালারিতে শ্মশানের নিস্তব্ধতা। আস্কিং রেট বেড়ে ১৪.৬ রান প্রতি ওভার। শেষ ৭৮ বলে চাই ১৯০ রান।
Apr 23, 2023, 10:04 pm IST

শেষ পাওয়ার প্লে

পাওার প্লের ছয় ওভার শেষে কলকাতা ৩৮/২। ঘুমপাড়ানি ব্যাটিংয়ে গ্যালারিতে নিস্তব্ধতা কেকেআর সমর্থকদের।
Apr 23, 2023, 9:59 pm IST

৫ ওভার শেষে কলকাতা ৩৩/২

শেষ হল পঞ্চম ওভার। কলকাতার রান ৩৩/২। ম্যাচ থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে কলকাতা। শেষ ১৫ ওভারে ১৩.৫ গড়ে চাই ২০৩ রান।
Apr 23, 2023, 9:55 pm IST

৪ ওভারে কলকাতা ২৪/২

চতুর্থ ওভারে এল মাত্র ৪ রান। কলকাতার রান ২৪/২। ক্রিজে দুই ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানা।
Apr 23, 2023, 9:50 pm IST

শুরু থেকেই মন্থর ব্য়াটিং কলকাতার, পড়ল ২ উইকেট

এই ম্যাচেও ব্যর্থ নারায়ণ জগদীশন। ১ রানে আউট হয়ে ফিরে গেলেন তিনি। ৩ ওভার শেষে দুই উইকেট খুইয়ে কলকাতার স্কোর ২০।
Apr 23, 2023, 9:39 pm IST

১ ওভার শেষে কলকাতা ১/১

১ ওভার শেষে কলকাতা ১/১। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামলেন ভেঙ্কটেশ আইয়ার। সঙ্গী নারায়ণ জগদীশন।
Apr 23, 2023, 9:37 pm IST

আউট নারিন

ব্যাটিং শুরু করল কেকেআর। কোনও রান না করেই শূন্য রানে আউট হয়ে ফিরলেন সুনীল নারিন। ১ রানে প্রথম উইকেট হারাল কলকাতা।
Apr 23, 2023, 9:12 pm IST

রাহানে ৭১ অপরাজিত

১৯ ওভার শেষে সিএসকে ২১৮/৩। রাহানে ৭১ রানে অপরাজিত।
Apr 23, 2023, 9:06 pm IST

আউট দুবে

২০ বলে অর্ধশতরান করলেন শিবম দুবে। পরের বলেই আউট হলেন তিনি। ১৮ ওভার শেষে চেন্নাই ১৯৯/৩।
Apr 23, 2023, 8:58 pm IST

১৭ ওভার শেষ

২৪ বলে অর্ধশতরান করলেন রাহানে। সিএসকে ১৭ ওভার শেষে পৌঁছে গেল ১৮৬/২ রানে।
Apr 23, 2023, 8:52 pm IST

শেষ ১৬ ওভার

১৬তম ওভার শেষে চেন্নাই ১৬৯/২। সূযশ দিলেন ৯ রান। সবমিলিয়ে সূযশ ৪ ওভারে দিলেন ২৯/১।
Apr 23, 2023, 8:45 pm IST

চেন্নাইয়ের ব্য়াটিং বিস্ফোরণ

মাচত্র ১৬ বলে ৫০ রানের পার্টনারশিপ রাহানে-শিবমের। ১৫ ওভার শেষে চেন্নাই ১৬০/২।
READ MORE

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+