IPL 2023: কেকেআর অধিনায়ক নীতীশ চান বোলিং বিভাগের উন্নতি, মুম্বই ম্যাচে নয়া বিদেশি খেলবেন?

আইপিএলে চৈত্র সংক্রান্তিতে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলার নববর্ষের বিকেলে নীতীশ রানার নেতৃত্বাধীন কেকেআর রওনা হবে মুম্বইয়ের উদ্দেশ্যে। কাল বিকেলে ওয়াংখেড়েতে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

সানরাইজার্সের বিরুদ্ধে ২২৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে কেকেআর থেমেছে ২৩ রান দূরে। বোলিং বিভাগকে ছন্নছা়ড়া দেখিয়েছে। নীতীশ ম্যাচের পর জানিয়েছেন, ২৩০ রানের লক্ষ্যটা যথেষ্টই বড় ছিল। যদিও এই বোলাররাই পরবর্তী ম্যাচ জেতাবেন বলে তাঁর আশা।

হ্যারি ব্রুক

চলতি আইপিএলে প্রথম শতরানকারী হ্যারি ব্রুক উমেশ যাদব, লকি ফার্গুসনের মতো বোলারদের বিরুদ্ধে পাওয়ারপ্লে-তে আগ্রাসী ব্যাটিং করেন। ফলে ২ উইকেট হারালেও ৬ ওভারে ৬৫ রান তুলে ফেলে অরেঞ্জ আর্মি। নাইট স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক পন্থা বেছে নিয়ে তাঁদের ছন্দ নষ্ট করে দেন এইডেন মার্করাম, অভিষেক শর্মা।

আন্দ্রে রাসেল

রাসেল ২.১ ওভারে ২২ রান দিয়ে তিনটি, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট নেন। উমেশ তিন ওভারে ৪২, লকি ২ ওভারে ৩৭, সুযশ ৪ ওভারে ৪৪, শার্দুল ৫ বলে ১৪ রান দেন, উইকেট পাননি। নারিন ৪ ওভারে ২৮ রান খরচ করেন, তাঁরও ঝুলিতে আসেনি কোনও উইকেট।

কলকাতা নাইট রাইডার্স

শার্দুলকে দিয়ে বোলিং না করানো কিংবা রাসেলকে দিয়ে বোলিং করানোর ঝুঁকি নেওয়া প্রসঙ্গে নীতীশ বলেন, সাত বোলারের প্রত্যেককে চার ওভার করানো সম্ভব নয়। যেদিন যে ভালো বোলিং করেন তাঁকে দিয়েই বল করাব। রাসেলের চোট নেই। প্রচণ্ড গরমে ক্র্যাম্পের সমস্যা হয়। তাঁর পাশে ফিজিও ছিলেন যাতে শরীরে জলের ঘাটতি না থাকে।

যে বলের পর রাসেল বেরিয়ে যান সেই বলটিতেও অভিষেক শর্মার উইকেট নেন। রানা বলেন, এই ম্যাচে বোলিং ভালো হয়নি। কিন্তু এই বোলাররাই আমাদের আগে জিতিয়েছেন। পরের ম্যাচগুলিতেও সুযশ, বরুণ, সুনীলরাই জেতাবেন। বোলিং ইউনিট হিসেবে আমরা কীভাবে আরও ভালো হতে পারি তা নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা করব।

নীতীশ রানা

ব্রুককে থামানোর কৌশল কাজে লাগেনি। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেন রানা। বলেন, আমিও ব্যাট করতে নামার সময় ভেবেছিলাম ব্রুক শতরান পেলে আমিও পারব। তবে ২৩০-এর কাছাকাছি রান তাড়া করা টি ২০ ক্রিকেটে কঠিন। প্রথমদিকে উইকেট হারালে কাজটা আরও কঠিন হয়ে যায়। তবুও আমি আর রিঙ্কু চেষ্টা করেছিলাম।

নীতীশ রানা রিঙ্কু সিং

৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন নীতীশ। রিঙ্কু অপরাজিত থাকেন ৩১ বলে ৫৮ রানে। গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ রান তুলে ফেলেছিল কেকেআর। গতকাল দরকার ছিল শেষ ওভারে ৩২। হার ২৩ রানে। নীতীশের কথায়, সব ম্যাচ রিঙ্কু জেতাবেন না। তবে আমাদের ব্যাটাররা কেউ না কেউ ভালো খেলছেন। লক্ষ্য ছিল যতটা সম্ভব ক্রিজে থাকা।

কেকেআরের টপ অর্ডারের ব্যর্থতায় চাপ আসছে মিডল বা লোয়ার অর্ডারের উপর। নীতীশ বলেন, ৭-৮ জন ব্যাটার নিয়ে খেলছি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অতিরিক্ত ব্যাটার খেলাতে পারি। গুরবাজ, ভেঙ্কটেশ হাফ সেঞ্চুরি পেয়েছেন। আমিও পেলাম। রিঙ্কু ভালো খেলছেন। রাসেলের দক্ষতাও জানি। তবে দলের সব ব্যাটার একই ম্যাচে সফল হতে পারেন না।

নীতীশ রানা কেকেআর

কেকেআর অধিনায়কের কথায়, কোনও একজনই কোনও ম্যাচে জ্বলে উঠলে ম্যাচ জেতা সম্ভব। লক্ষ্য কঠিন হলেও আমি আর রিঙ্কু এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাতে আমরা জিততে পারি। সেটা হয়নি। নারিনকে উপরে পাঠানো হয়েছিল। কারণ, বড় টার্গেট ছিল। তিনি দ্রুত কিছু রান যোগ করলে আমাদের কাজটা সহজ হতো।

৪৮ ঘণ্টারও কম সময় হাতে রয়েছে পরবর্তী ম্যাচের। নাইটদের একাদশে রদবদলের সম্ভাবনা থাকছেই। রাসেলের চোট না থাকলেও কালকের ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। রহমানুল্লাহ গুরবাজকে আরও সুযোগ দেওয়া হতে পারে। লিটন দাস বা জেসন রয়কে খেলানো হতে পারে যাতে টপ অর্ডারে রান আসে।

রাসেল যদি খেলতে পারেন এবং মুম্বইয়ের চেনা পরিবেশে শার্দুল ঠাকুরকে দিয়ে চার ওভার করানোর পরিকল্পনা থাকে কেকেআর টিম ম্যানেজমেন্টের, সেক্ষেত্রে লকি ফার্গুসনকে বাইরে রাখা হতে পারে। গতকাল ২ ওভারে ৩৭ রান দেন লকি। গুজরাত ম্যাচে ৪ ওভারে ৪০ রান দেন। যদিও উইকেট পাননি। ক্রিকেটীয় নিয়মেই তিনি বাইরে যেতে পারেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+