IPL 2023: কেকেআর অধিনায়ক নীতীশের স্ত্রী ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন! দিল্লি পুলিশের জালে ২
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। হায়দরাবাদকে হারিয়ে গতকালই কলকাতায় ফিরেছে কেকেআর। এরই মধ্যে দিল্লিতে নীতীশের স্ত্রী সাচি মারওয়া ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। দিল্লি পুলিশের দিকে উদাসীনতার অভিযোগ ওঠে।
সাচির ইনস্টাগ্রামে ঘটনার কথা জানাজানি হতেই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মুখরক্ষার চেষ্টা করল পুলিশ। তবে দিল্লিতে মহিলাদের নিরাপত্তার অভাব যে রয়েছে সেটিও প্রকাশ্যে আনল এই ঘটনা।

কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন সাচি। হঠাৎ তাঁর গাড়িকে তাড়া করতে থাকে বাইক আরোহী দুই যুবক। সাচির অভিযোগ, গাড়িতে বেশ কয়েকবার ধাক্কাও মারে তারা। অনেকটা পথ বাইক নিয়ে এভাবেই ধাওয়া করা চালিয়ে যায় অভিযুক্তরা। সাচি ওই দুই বাইক আরোহীর ছবি মোবাইলে তুলে রাখেন।
Just saw Nitish Rana’s wife’s Instagram stories (Saachi Marwah). Two men hit her car and followed her and Delhi police to her to leave it since they left??? This is so unacceptable! pic.twitter.com/UMQwB92xWo
— PS ⚡️ (@Neelaasapphire) May 5, 2023
ঘটনাটি ঘটে দিল্লির কীর্তি নগর এলাকায়। সাচির অভিযোগ, দিল্লি পুলিশকে ফোনে ঘটনার কথা জানাতে গেলে পুলিশকর্মীরা বিষয়টিকে গুরুত্ব দেননি। সাচিকে বলা হয়, এখন আপনি বাড়ি পৌঁছে গিয়েছেন। ফলে বিষয়টি ছেড়ে দিন। পরে এমন অভিজ্ঞতার সম্মুখীন হলে গাড়ির নম্বরটি নোট করে রাখবেন। পুলিশের ভূমিকা স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হন সাচি।

তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে সমালোচনার ঝড় তোলেন। সম্প্রতি কুস্তিগীরদের ধরনামঞ্চে মহিলা কুস্তিগীরদের নিগ্রহের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সাচির পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কীর্তি নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানার স্ত্রী। দুই যুবক সাচির গাড়িকে ফলো করার চেষ্টা করছিল। তাঁকে উত্যক্ত করা হয়। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, দুজনেরই বয়স ১৮। পাণ্ডব নগরের বাসিন্দা চৈতন্য শিবম ও প্যাটেল নগরের বিবেককে গ্রেফতার করে তদন্ত চলছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications