IPL 2023: লখনউয়ের হাতে কেকেআরের জিয়নকাঠি! কেকেআর শেষ চারের দৌড়ে কোথায়?
আইপিএলের ষোড়শ সংস্করণে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে প্লে-অফের বাকি তিনটি জায়গার লড়াইয়ে রয়েছে সাতটি দল।
কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। এই মুহূর্তে ১২ পয়েন্টে দাঁড়িয়ে কেকেআর ছাড়াও আরসিবি, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। এদের মধ্যে আরসিবি ও পাঞ্জাব কিংস ১২টি করে ম্যাচ খেলেছে।

কলকাতা নাইট রাইডার্সের শেষ চারে যাওয়া সরু সুতোয় ঝুলছে। প্রথম শর্ত শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ইডেনে হারাতেই হবে। তবে আজ যদি লখনউয়ের কাছে মুম্বই হেরে যায় তাহলে কেকেআর ছিটকেই যাবে। কেন না, লখনউ জিতলে তারা ১৫ পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে পৌঁছনো সম্ভব হবে না নাইটদের।
কেকেআরের নেট রান রেট মাইনাস (-) ০.২৫৬। লখনউ যদি ১৩ পয়েন্টে দাঁড়িয়ে থাকে, তাহলে কেকেআরকে নেট রান রেট ভালো করতে শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। আরসিবি ও পাঞ্জাব কিংস নিজেদের শেষ ২টি ম্যাচেই জিতলে তারা ১৬ পয়েন্টে চলে যাবে। চেন্নাই সুপার কিংস ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

কেকেআর শেষ চারে যেতে পারবে কিনা তা নির্ভর করবে লখনউ-মুম্বই ম্যাচের ফলাফলের উপর। নাইটদের শেষ চারে যাওয়ার অঙ্ক খুবই জটিল। অনেক যদি-কিন্তু রয়েছে। আশা জিইয়ে রাখতে লখনউকে শেষ ২টি ম্যাচে হারতে হবে লখনউকে। তাহলে ক্রুণাল পাণ্ডিয়ার দল ১৩ পয়েন্টে আটকে থেকেই বিদায় নেবে।
পরবর্তী শর্ত হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংসকে তাদের বাকি দুটি ম্যাচে হারতে হবে। আরসিবির ম্যাচ বাকি সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাহলে এই দুই দল থাকবে ১৪ পয়েন্টে।
পাঞ্জাব যদি দিল্লিকে হারায় এবং রাজস্থানের কাছে হেরে যায় তাহলে ১৪ পয়েন্টে থাকবে চারটি দল। আরসিবির নেট রান রেট ০.১৬৬, রাজস্থানের ০.১৪০, কেকেআরের মাইনাস (-) ০.২৫৬ এবং পাঞ্জাব কিংসের মাইনাস (-) ০.২৬৮। এ ক্ষেত্রে ১৪ পয়েন্টে থাকা দলগুলির মধ্যে একটি দল শেষ চারে যাবে নেট রান রেটের নিরিখে।

আরসিবি যদি দুটি ম্যাচেই হারে তাহলে তারা শেষ করবে ১২ পয়েন্টে থেকে। পাঞ্জাব যদি দুটি ম্যাচেই হেরে যায় তারাও ১২ পয়েন্টের বেশি এগোতে পারবে না। কেকেআরকে সেক্ষেত্রে মনেপ্রাণে চাইতে হবে লখনউ যাতে শেষ ২টি ম্যাচে একটিতেই না জেতে। আজ মুম্বই যদি লখনউকে হারিয়ে দেয় তাহলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে।
যদি আরসিবি, লখনউ ও পাঞ্জাব সব ম্যাচে হারে সেক্ষেত্রে গুজরাত, চেন্নাই ও মুম্বই প্লে-অফে চলে যাবে। কেকেআরের সঙ্গে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে থাকবে রাজস্থান। সেক্ষেত্রে কেকেআরের সমস্যা নেট রান রেট। কেন না, শেষ ম্যাচ জিতলে রাজস্থানের বর্তমান নেট রান রেট ০.১৪০ আরও ভালো হবে। যা ফারাক গড়ে দেবে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications