Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: ইডেনে জয় ধোনি! চেন্নাইয়ের রেকর্ড-গড়া হ্যাটট্রিকে কেকেআরের টানা চতুর্থ হার

চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক সারল চেন্নাই সুপার কিংস। ইডেনে একপেশে ম্যাচে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআরের বোলিংয়ের দৈন্যদশার সুযোগ নিয়ে ইডেনে সর্বাধিক দলগত রানের রেকর্ড গড়লেন ধোনিরা।

অজিঙ্ক রাহানে, শিবম দুবে ও ডেভন কনওয়ের অর্ধশতরানে ভর করে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড়প্রমাণ রান তুলেছিল সুপার কিংস। যার ধারেকাছে পৌঁছতে পারেনি কেকেআর। চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন কেকেআর টানা চারটি ম্যাচে হারল। ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয়।

চেন্নাই সুপার কিংস

কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায়। জেসন রয় ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। ফলে ওপেন করতে নামেননি। এন জগদীশানের সঙ্গী হন সুনীল নারিন। ৩ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন নারিন। জগদীশান ৩ বলে ১, ভেঙ্কটেশ আইয়ার ২০ বলে ২০ ও অধিনায়ক নীতীশ রানা ২০ বলে ২৭ রান করেন।

জেসন রয়

নীতীশ ফেরার পর ব্যাট করতে নামেন রয়। পায়ে যে চোট রয়েছে তা বোঝা যাচ্ছিল দৌড়ানো বা কয়েকটি পায়ের কাছের বল খেলার সময়। তা সত্ত্বেও ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। পাঁচটি করে চার ও ছয় মেরে রয় ২৬ বলে ৬১ রান করেন। আন্দ্রে রাসেল ৯ বলে ৬ রানের বেশি করতে পারেননি।

রবীন্দ্র জাদেজা

ডেভিড উইসে ২ বলে ১ রান করে লেগ বিফোর হন। আম্পায়ার নীতীন মেনন আউট না দেওয়ায় রিভিউ নেন মহেন্দ্র সিং ধোনি। যা সফল হয়। উমেশ যাদব ৪ বলে ৪ রান করেন। শেষ ওভারে ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন রিঙ্কু সিং। ২০ ওভারে কেকেআর ৮ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান।রিঙ্কু ৩টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন।

তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৪৩ রান ও মাহিশ থিকশানা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। আকাশ সিং, মঈন আলি, রবীন্দ্র জাদজা ও মাথিশা পাথিরানা ১টি করে উইকেট পেয়েছেন। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল সিএসকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে কেকেআর।

রাহানে শিবম দুবে

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন নীতীশ রানা। চেন্নাই সুপার কিংস এদিন আইপিএলে নিজেদের তৃতীয় সর্বাধিক রান তোলে। ঋতুরাজ গায়কোয়াড় ২০ বলে ৩৫, ডেভন কনওয়ে ৪০ বলে ৫৬ রান করেন। ২১ বলে ৫০ রান করেন শিবম দুবে। ২টি চার ও পাঁচটি ছয় মারেন।

অজিঙ্ক রাহানে সর্বাধিক ৭১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ২৯ বলের ইনিংসে রয়েছে ৬টি চার ও পাঁচটি ছয়। রিভার্স স্কুপ-সহ টি ২০-র কার্যকরী যে অভিনব শটগুলি রাহানে খেললেন তা দেখে মুগ্ধ বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। রাহানের আজকের স্ট্রাইক রেট ছিল ২৪৪.৮২।

রবীন্দ্র জাদেজা ৮ বলে ১৮ করেন। মহেন্দ্র সিং ধোনি ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। ২০১০ সালে চেন্নাইয়ে সিএসকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ উইকেটে ২৪৬ তুলেছিল। ২০০৮ সালে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তারা তোলে ৫ উইকেটে ২৪০। তারপরেই রইল এদিনের ৪ উইকেটে ২৩৫।

চেন্নাই বোলিং

কুলবন্ত খেজরোলিয়া ৩ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন। সুযশ শর্মা ৪ ওভারে ২৯ রান দিয়ে ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৯ রান দিয়ে একটি করে উইকেট নেন। কেকেআরের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুতে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচে দলে ফের রদবদল আসতেই পারে। রয়ের চোট কেমন থাকে সেটাও গুরুত্বপূর্ণ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+