ইডেনে বিরাট ম্যাচে শুরুতেই টস বিভ্রাট, হেরে বিরক্ত নীতীশ রানা!

আরসিবি বনাম কেকেআর ম্যাচের শুরুতেই বিভ্রাট। বলা ভালো টস বিভ্রাট। ঘড়ি কাঁটা মিলিয়ে ইডেনে টস করতে আসেন দুই অধিনাবেঙ্গালুরু অধিনায়ক। আরসিবির ক্যাপ্টেন ফাফ দু প্লেসি এবং কলকাতা অধিনায়ক নীতিশ রানার সঙ্গে সঞ্চালক হিসেবে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর, ম্যাচ রেফারি শক্তি সিং, টস রেফারি গুরমিত সিং।

ঘরের মাঠে খেলতে নামায় টস কয়েন তোলেন নীতিশ রানা। টস রেফারি প্রথমে নীতিশ রানার দিকেই বিজয়ীর ইশারা করেন। কিন্তু হঠাত করেই দু প্লেসি বলে বসেন তিনি হেড কল করেছেন। বিভ্রান্তি ছড়ায় মুহুর্তে। দু প্লেসির সুরের সুর মেলান সঞ্চালকও।তিনিও বলেন ব্যাঙ্গালোর অধিনায়ক হেড বলেছে। এরপর টস রেফারি দু প্লেসিকেই বিজয়ী ঘোষনা করেন।

 IPL2023 ইডেনে বিরাট ম্যাচে শুরুতেই টস বিভ্রাট, মানতে পারলেন না নীতীশ রানা

এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা। রীতিমতো বিরক্তি ও প্রকাশ করেন তিনি। এরপর সঞ্চালক হিসাবে সঞ্জয় নাইট অধিনায়ককে জিজ্ঞাসা করেন তিনি খুশি কিনা? যদিও গোটা বিষয়টি মেনে নেন নাইট দলপতি।

টসে জিতে অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি তিনি বলেন,'আমরা প্রথমে বোলিং করব, একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে।' এর সঙ্গে সঞ্জয় মঞ্জেরেকর উল্লেখ করেন, 'ইডেনের শব্দব্রহ্মের জন্যই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।' তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামল কেকেআর। টস করার সময় থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইডেনের গ্যালারি। শব্দব্রহ্মে টসেই বিভ্রাট তৈরি হল। কেকেআর অবশ্য দুটি পরিবর্তন করে মাঠে নামে। অনুকূল রায়, অভিষেক শর্মাকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট।

কলকাতা নাইট রাইডার্স- মনদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, সুযশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, করণ শর্মা

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+