IPL 2023: ইডেনে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠাল কেকেআর, বাদ লিটন

আইপিএলের ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্স চলতি মরশুমের তৃতীয় হোম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আরসিবিকে ইডেনে হারালেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে আগের হোম ম্যাচে হেরেছে নাইটরা।

চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকার তিনে রয়েছে। আটে রয়েছে কেকেআর। পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম ও দলের ভারসাম্যের নিরিখে ফেভারিট হিসেবেই নামছে চেন্নাই। টস জিতে ফিল্ডিং নিয়েছে কেকেআর।

কেকেআর বনাম সিএসকে

শেষ ১০টি টি ২০-তে ইডেনে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৭। কেকেআরের বরুণ চক্রবর্তী এবার এখনও অবঘি সর্বাধিক ৯ উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডের ঝুলিতে ১০ উইকেট। সিএসকের ডেভন কনওয়ে সর্বাধিক ২৫৮ রান করেছেন। নাইটদের সফলতম ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার, ২৩৪ রান করেছেন।

ইডেনে যে দুটি ম্যাচ হয়েছে তার চারটি ইনিংসের মধ্যে তিনটিতে দুশোর উপর রান উঠেছে। আজকের পিচে চরিত্রগত কোনও বদল নেই। পিচে ঘাস রয়েছে। পেস ও বাউন্স থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাহায্য পাবেন স্পিনাররাও।

চেন্নাই সুপার কিংস অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে। কেকেআর ২টি পরিবর্তন করেছে। লিটন দাস ও মনদীপ সিংকে বসানো হয়েছে। এন জগদীশান ও ডেভিড উইসে খেলছেন। শার্দুল ঠাকুরকে এ ম্যাচেও পেল না কেকেআর। তবে জগদীশান তাঁর পুরানো দলের বিরুদ্ধে খেলবেন নাইট জার্সি গায়ে।

মহেন্দ্র সিং ধোনি

ইডেনের গ্যালারির রং আজ হলুদ। বলার অপেক্ষা রাখে না মহেন্দ্র সিং ধোনির জন্যই। সম্ভবত শেষবার ইডেন দেখছে ক্রিকেটার ধোনিকে। ধোনি বলেন, কলকাতায় অনেক খেলেছি। প্রচুর বলব না। তবে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলে খেলতাম। ফুটবল খেলেছি। ২ ঘণ্টা দূরে খড়গপুরে চাকরি করতাম। সে কারণেই ভালোবাসা পাই।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা, মাহিশ থিকশানা।

নীতীশ রানা

কলকাতা নাইট রাইডার্স- নারায়ণ জগদীশান (উইকেটকিপার), জেসন রয়, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইসে, কুলবন্ত খেজরোলিয়া, সুযশ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

কেকেআরের পরিবর্ত- মনদীপ সিং, অনুকূল রায়, বৈভব অরোরা, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার। অর্থাৎ বোঝা যাচ্ছে, কেকেআর সুযশের জায়গায় ব্যাটিংয়ের সময় ভেঙ্কটেশ আইয়ারকে নামাবে।

সিএসকে-র পরিবর্ত- আকাশ সিং, ডোয়েইন প্রিটোরিয়াস, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, রাজবর্ধন হাঙ্গরগেকর

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+