IPL 2023: আইপিএলে টিকে থাকতে কেকেআরের চাই ১৮০ , শিখরের অর্ধশতরান, বরুণের ৩ উইকেট

আইপিএলে টিকে থাকতে হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে তুলতে হবে রান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে পাঞ্জাব। শিখর ধাওয়ানের ব্যাট থেকে এলো দায়িত্বশীল অর্ধশতরান।

৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে শিখর ৪৭ বলে সর্বাধিক ৫৭ রান করেন। বরুণ চক্রবর্তী ৩টি উইকে়ট পেয়েছেন।

শিখর ধাওয়ান

প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংস তিন উইকেট খুইয়ে তোলে ৫৮ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রভসিমরণ সিংকে ফেরান হর্ষিত রানা। প্রভসিমরণ ৮ বলে ১২ রান করেন তিনটি বাউন্ডারির সাহায্যে। ২১ রানে প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় উইকেট পড়ে ৩.৪ ওভারে ২৯ রানে। তিন বলে শূন্য রানে হর্ষিতের শিকার ভানুকা রাজাপক্ষ।

লিয়াম লিভিংস্টোন বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান বরুণ চক্রবর্তী। ৯ বলে ১৫ রান করে তিনি লেগ বিফোর হন। পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৩। এরপর শিখরের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন জিতেশ শর্মা। ১২.৩ ওভারে জিতেশ (১৮ বলে ২১)-কে ফেরান বরুণ।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান ৪৯তম আইপিএল অর্ধশতরানটি পূর্ণ করেন ৩৮ বলে। তাঁর উইকেট তুলে নেন কেকেআর অধিনায়ক। শিখরের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছয়। ১৪.৪ ওভারে ১১৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শিখর।

১৬.৫ ওভারে ১৩৯ রানে আউট হন ঋষি ধাওয়ান। তিনি বরুণ চক্রবর্তীর তৃতীয় শিকার। ১১ বলে ১৯ রান করে বরুণের বলে বোল্ড হন। ১৭.২ ওভারে স্যাম কারানের উইকেট নেন সুযশ শর্মা। ৯ বলে ৪ রান করেন তিনি, অনেকটা দৌড়ে চতুর্থ ক্যাচটি তালুবন্দি করেন রহমানুল্লাহ গুরবাজ। ১৩৯ রানে পড়ে ৭ উইকেট।

কেকেআর

নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করায় শাস্তির মুখে পড়ে কেকেআর। একজন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে রাখতে হয়। শেষ ওভারে ২১ রান খরচ করেন হর্ষিত রানা। শাহরুখ খান তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ৯ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেলেন হরপ্রীত ব্রার।

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। হর্ষিত রানা ৩ ওভারে ৩৩ রান দিয়ে পেলেন ২টি উইকেট। সুযশ শর্মা ৪ ওভারে ২৬ ও নীতীশ রানা ১ ওভারে ৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

সুনীল নারিন এদিন টি ২০ কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেললেন। ইডেনে খেললেন ৫০তম ম্যাচ। ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। বৈভব অরোরা ৩ ওভারে ৩২ রান দেন। আন্দ্রে রাসেল ১ ওভারে ১৯ রান দিয়ে বসেন। তাঁরা কোনও উইকেট দখল করতে পারেননি।

পাঞ্জাব ৭ থেকে ১৫ ওভারে ৬৬ রান তোলে, ২ উইকেট হারিয়ে। শেষ পাঁচ ওভারে শিখরের দল ৫৫ রান তোলে, এই সময়কালেও পড়ে ২টি উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+