IPL 2023: কেকেআরকে নিয়ে ছেলেখেলা রাহানের, দুরন্ত কনওয়ে-শিবম, চেন্নাই ইডেনে গড়ল নয়া রেকর্ড

আইপিএলে টানা চারটি পরাজয় এড়াতে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ২৩৬ রান। ইডেনের ট্র্যাক রেকর্ড মেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। যদিও এই ম্যাচেও কেকেআরের বোলিং কঙ্কাল বেরিয়ে পড়ল।

ডেভন কনওয়ে অর্ধশতরান হাঁকানোর পর ঝোড়ো হাফ সেঞ্চুরি পেলেন অজিঙ্ক রাহানে ও শিবম দুবে। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলল ৪ উইকেটে ২৩৫ রান। ইডেনে যা সর্বাধিক রানের নয়া রেকর্ড।

সুযশ শর্মা

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে চেন্নাই সুপার কিংসের কোনও উইকেট ফেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। অষ্টম ওভারের তৃতীয় বলে ৭৩ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙেন সুযশ শর্মা। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৫ রান করে বোল্ড হন ঋতুরাজ গায়কোয়াড়।

ডেভন কনওয়ে

অপর ওপেনার ডেভন কনওয়ে দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ফের অর্ধশতরান হাঁকালেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৪ বলে। ১২.১ ওভারে ১০৯ রানে সিএসকের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। চারটি চার ও তিনচি ছয়ের সাহায্যে ৪০ বলে ৫৬ রান করে তিনি বরুণ চক্রবর্তীর শিকার হন। এরপর ইডেন সাক্ষী থাকল রাহানে-শিবম ঝড়ের।

অজিঙ্ক রাহানে পুরানো দলের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন। টি ২০-র উপযোগী অভিনব কিছু শটও খেললেন। শিবম দুবেও ছিলেন বিধ্বংসী মেজাজে। তৃতীয় উইকেট জুটিতে তাঁদের ৫০ রান যোগ করতে লাগে ১৬ বল। ১৪তম ওভারে উমেশ যাদব ২২ রান খরচ করে বসেন রাহানে ও দুবের দাপটের সামনে পড়ে।

শিবম দুবে

প্রথম ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছিল। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২টি উইকেট পড়ে, যদিও ১০১ রান এসে যায়। রাহানে অর্ধশতরান করলেন ২৪ বলে। শিবম দুবে নিলেন ২০ বল। ১৭.৩ ওভারে ১৯৪ রানে পড়ে চেন্নাইয়ের তৃতীয় উইকেট। ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২১ বলে ৫০ করে কুলবন্ত খেজরোলিয়ার বলে আউট দুবে।

রাহানে শিবম

যদিও রাহানে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। ১৯তম ওভারে বরুণ চক্রবর্তীর ওভারে আসে ১৯ রান। এই ওভারেই ২০০ রানে পৌঁছয় সিএসকে। ১০.৫ ওভারে ১০০ হয়েছিল। দেড়শো হয় ১৪.১ ওভারে। শেষে রাহানে ও জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ে চলতি আইপিএলে সর্বাধিক রান খাড়া করে সিএসকে।

১৯.৪ ওভারে জাদেজা ৮ বলে ১৮ রান করে আউট হন। চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন ২৩২ রানে। জাদেজা ফিরলে ব্যাটিং করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। মোবাইলের টর্চ একসঙ্গে জ্বালিয়ে দেন দর্শকরা। গ্যালারিতে ধোনি-ধোনি আওয়াজ ওঠে। যদিও ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন মাহি।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকলেন। স্বভাববিরুদ্ধ এবং টি ২০-তে উপযোগী শটগুলি খেলে রাহানে বার্তা দিতে চাইলেন তিনি ফুরিয়ে যাননি। বার্তা দিতে চাইলেন পুরানো দলের প্রতিও। শেষ ৫ ওভারে চেন্নাই তুলল ৭৫, ২ উইকেট খুইয়ে।

কেকেআর বোলিং

কেকেআরের বোলিং ফের ডোবাল। কুলবন্ত খেজরোলিয়া ৩ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন। সুযশ শর্মা ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নিলেন। বরুণ চক্রবর্তীর ১ উইকেট জুটল ৪ ওভারে ৪৯ রান দিয়ে।

উমেশ ৩ ওভারে ৩৫, ডেভিড উইসে ৩ ওভারে ৩৮, সুনীল নারিন ২ ওভারে ২৩ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননি। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ওপেন করতে নামতে পারেননি জেসন রয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+