IPL 2023: আইপিএলে লখনউকে ১৭৬ রানে আটকাল কেকেআর, নারিন-শার্দুল-বৈভবের ২টি করে উইকেট
আইপিএলে ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে চাপেই রাখল কলকাতা নাইট রাইডার্স। ক্রুণাল পাণ্ডিয়ার দল যদি জেতেও তাতে চেন্নাই সুপার কিংসকে নেট রান রেটে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখলে রাখা আর সম্ভব হবে না।
টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিল কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরাণ অর্ধশতরান করেন। কেকেআরের হয়ে ২টি করে উইকেট বৈভব অরোরা, শার্দুল ঠাকুর ও সুনীল নারিনের। আট বোলার ব্যবহার করেন নাইট অধিনায়ক নীতীশ রানা।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে মাত্র ১টি উইকেট হারিয়েছিল লখনউ। ২.৩ ওভারে ১৪ রানের মাথায় ওপেনার করণ শর্মা (৫ বলে ৩)-কে সাজঘরে ফেরান হর্ষিত রানা। ৬ ওভারে লখনউয়ের স্কোর ছিল ১ উইকেটে ৫৪। সপ্তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নিয়ে ক্রুণালদের চাপ বাড়ান বৈভব অরোরা। ৫৫ রানেই দুটি উইকেট পড়ে।

২০ বলে ২৬ রান করে প্রেরক মাঁকড় প্রথমে আউট হন। এরপর ফেরেন মার্কাস স্টইনিস (২ বলে ০)। ৯.৪ ওভারে ৭১ রানে চতুর্থ উইকেট হারায় লখনউ। ৮ বলে ৯ রান করে ক্রুণাল আউট হন সুনীল নারিনের বলে। ১০.১ ওভারে ৭৩ রানে কুইন্টন ডি ককের উইকেট হারায় লখনউ। ২টি ছয়ের সাহায্যে ২৭ বলে ২৮ রান করে ডি কক বরুণ চক্রবর্তীর শিকার।

১৮তম ওভারের শেষ বলে আয়ুষ বাদোনিকে প্যাভিলিয়নে ফেরান সুনীল নারিন। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে বাদোনি ২১ বলে ২৫ রান করে আউট হলে লখনউয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৭। ১৮.৩ ওভারে নিকোলাস পুরাণের উইকেটটি তুলে নেন শার্দুল ঠাকুর।

২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পুরাণ। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫৮ রান করে তিনি আউট হন দলের ১৫৯ রানের মাথায়। এই ওভারের পঞ্চম বলে রবি বিষ্ণোই (২ বলে ২)-কেও আউট করেন শার্দুল। এই ওভারে লখনউ তোলে ১৬। শেষ ওভারে আন্দ্রে রাসেলের পঞ্চম বলে ছয় ও শেষ বলে চার মারেন কৃষ্ণাপ্পা গৌতম, আসে মোট ১৩ রান।

শেষ ৫ ওভারে লখনউ ৩ উইকেট খুইয়ে ৫৭ রান তুলেছে। কৃষ্ণাপ্পা গৌতম ৪ বলে ১১ ও নবীন উল হক ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। বৈভব অরোরা ৪ ওভারে ৩০, শার্দুল ঠাকুর ২ ওভারে ২৭ ও সুনীল নারিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। হর্ষিত রানা তিন ওভারে ২১ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

নীতীশ রানা এক ওভারে ৩, ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ শর্মা ১ ওভারে ১২ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১২ রান দেন। তাঁরা কোনও উইকেট পাননি। লখনউয়ের একটা সময় স্কোর ছিল ৫ উইকেটে ৭৩। ২৫ বলের ব্যবধানে ১৯ রানের মধ্যে চার উইকেট তুলে নেয় কেকেআর। এরপর অবস্থা সামাল দেন নিকোলাস পুরাণ।

কেকেআরকে শেষ চারে যেতে গেলে জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে ৪৭ বলে। ৭৯ রানে কেকেআরকে থামাতে পারলে চেন্নাইকে টপকে দ্বিতীয় স্থানের দখল নিতে পারবে লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications