IPL 2023: আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং কেকেআরের, দুই দলেই পরিবর্তন

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে সবগুলিই মরণ বাঁচন ম্যাচ। আজ হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মধুর প্রতিশোধের লক্ষ্যে নামছে নীতীশ রানার দল। ইডেনে হ্যারি ব্রুকের শতরানের সৌজন্যে জিতেছিল অরেঞ্জ আর্মি।

আইপিএলের পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে আটে, নয়ে থাকা হায়দরাবাদের রয়েছে ৮ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে নাইটরা, সব ম্যাচ জিতলে তারা পৌঁছবে ১৬ পয়েন্টে। টস জিতে ব্যাটিং নিল কেকেআর।

রহমানুল্লাহ গুরবাজ

আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ১৫-৯ ব্যবধানে এগিয়ে রয়েছে কেকেআর (২০২০ সালে আবু ধাবিতে ম্যাচ টাই হলে সুপার ওভারে জেতে কেকেআর)। হায়দরাবাদে দুই দলের দ্বৈরথ হয়েছে ৬টি, তিনটি করে জিতেছে দুই দল। শেষ পাঁচটি সাক্ষাতে কেকেআরের জয় তিনটিতে, সানরাইজার্সের ২টিতে।

উইকেট শক্ত, ঘাস রয়েছে। কয়েক দিন বৃষ্টি হওয়ায় পিচে আর্দ্রভাবও থাকতে পারে। উইকেট মন্থর আচরণও করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্পিনাররা গতির তারতম্য ঘটিয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন। গুড লেংথ এরিয়ায় বল ফেলা জরুরি। সোজা বাউন্ডারি ৭৪ মিটারের। দুই পাশে ৬৫ ও ৬২ মিটারের। প্রথমে ব্যাট করে জেতার নজিরই বেশি।

জেসন রয়

আগের ম্যাচে ব্যাক স্প্যাজম বা পিঠের যন্ত্রণার কারণে খেলতে পারেননি জেসন রয়। তিনি দলে এসেছেন ডেভিড উইসের জায়গায়। নারায়ণ জগদীশানের জায়গায় বৈভব অরোরাকে খেলাচ্ছে কেকেআর। জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ জুটি এবার কেকেআরের সফলতম। স্কোরবোর্ডে বড় তুলতে তাঁরাই ভরসা। নীতীশ রানা পর্যাপ্ত রান চাইছেন।

নীতীশ রানা জানান, উইকেট ভালো। পর্যাপ্ত রান তুলে জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী কেকেআর অধিনায়ক। প্লে-অফ নিয়ে না ভেবে একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছেন। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের ফায়দা নিয়ে অতিরিক্ত ব্যাটার খেলিয়ে কিছু বেশি রান তুলে নেওয়াই লক্ষ্য।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ দলেও বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক এইডেন মার্করাম। তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। ব্যাটিংয়ের উন্নতি চাইছেন হায়দরাবাদ অধিনায়ক। বোলিং নিয়ে অবশ্য সন্তুষ্ট তিনি। কার্তিক ত্যাগীকে খেলাচ্ছে অরেঞ্জ আর্মি।

সানরাইজার্স হায়দরাবাদ- ময়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, এইডেন মার্করাম (অধিনায়ক), আবদুল সামাদ, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, কার্তিক ত্যাগী, টি নটরাজন

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা, অনুকূল রায়, নারায়ণ জগদীশান, লকি ফার্গুসন, কুলবন্ত খেজরোলিয়া।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+