IPL 2023: আইপিএলে গুজরাত-জয়ের লক্ষ্যে নাইটরা, লিটন দাসকে কি কাল কেকেআর পাবে?

আইপিএলে কাল আমেদাবাদে বিকেল সাড়ে তিনটে থেকে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স দ্বৈরথ। গত বছর আইপিএলে কেকেআরকে ৮ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্স। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারানোর পর আত্মবিশ্বাসী নাইটরা।

গুজরাত টাইটান্স দলে গত বছর থাকা তিন ক্রিকেটার এখন কেকেআরে। লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের কাছ থেকে হার্দিক পাণ্ডিয়ার দলের শক্তি ও দুর্বলতা, গুজরাতের পরিবেশ ও পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় ইনপুট পাচ্ছে কেকেআর।

Kolkata Knight Riders

কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ আজ বলেন, গুজরাত দলে থাকা তিন ক্রিকেটারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আমরা পাচ্ছি। তবে আইপিএলে সব দলেই এমন ক্রিকেটাররা রয়েছেন যাঁরা অন্য দলে খেলেছেন, কিংবা প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় তাঁদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো না লাল মাটির পিচে খেলা হবে সাংবাদিক সম্মেলনে আসার আগে অবধি তা জানেন না ভরত অরুণ। তিনি বলেন, উইকেট যেমনই হোক আমরা তৈরি। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় আমাদের কাছে বিকল্পও রয়েছে একাধিক। যেহেতু দিনে খেলা হবে তাই টস বা ডিউ ফ্যাক্টর থাকবে না।

ইডেনে আরসিবি-র ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। পরে তাঁদের সঙ্গে যোগ দিয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট তুলে নেন সুযশ শর্মা। সুযশকে কালও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে। ভরত অরুণ বলেন, সুযশকে নেওয়ার আগে তাঁর বোলিং আমরা দেখে নিয়েছিলাম। অভিষেকে ম্যাচে ভালো বোলিং করেছেন। এটাই ধরে রাখতে হবে।

Nitish Rana

কেকেআরের ব্য়াটিংয়ে উন্নতির কথা বলছেন বিশেষজ্ঞরা। অধিনায়ক নীতীশ রানা রান পাচ্ছেন না। যদিও নীতীশের পাশেই রয়েছে দল। দুটি ম্যাচ দেখেই প্যানিক বোতাপ টিপতে চাইছে না নাইট শিবির। ভরত অরুণ নিশ্চিত, দ্রুতই নীতীশের ব্যাটে রান দেখা যাবে। কেকেআর প্রথম অ্যাওয়ে ম্যাচে হেরেছিল, হোম ম্যাচে জিতেছে। নীতীশের নেতৃত্বদানের দক্ষতারও প্রশংসা করেছেন ভরত অরুণ।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য এসে গিয়েছেন জেসন রয়। তবে চার বিদেশি হিসেবে কাদের নামানো হবে সেটাই এখন কেকেআরের মাথাব্যথা। সুনীল নারিন থাকছেনই। আন্দ্রে রাসেল এখনও অবধি ব্যর্থ। টিম সাউদি রয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ যেভাবে ব্যাটিং করছেন তাতে তাঁর জায়গা পাকা। ফলে একমাত্র রাসেলকে বসিয়েই রয়কে খেলানো যেতে পারে।

Litton Das

সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় তিন বিদেশি রাখা হলো। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনও বোলারকেও নামাতে পারে নাইটরা। তবে জেসন রয়ের কালকের ম্যাচে খেলার সম্ভাবনা কম। আগামীকাল কলকাতায় চলে আসছেন বাংলাদেশের লিটন দাস। তিনি ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন বলে নাইট শিবির থেকে জানানো হয়েছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+