IPL 2023: বরুণের স্পিনেই বাজিমাত, সানরাইজার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে টিকে রইল কেকেআর

বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং ডেথ ওভারে। যার সৌজন্যে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল কেকেআর। অরেঞ্জ আর্মির পরাজয়ের জন্য দায়ী কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলাও। নিট ফল কেকেআর টিকে রইল প্লে-অফের দৌড়ে।

জিততে দরকার ছিল ১৭২। চারটি চারের সাহায্যে অরেঞ্জ আর্মির অধিনায়ক এইডেন মার্করাম ৪০ বলে ৪১ রান করেন। হেইনরিখ ক্লাসেন একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। বৈভব অরোরা ও শার্দুল ঠাকুর পেয়েছেন দুটি করে উইকেট।

কলকাতা নাইট রাইডার্স

ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ১১ বলে ১৮ ও অভিষেক শর্মা ১০ বলে ৯ রান করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা কেকেআরের প্রাক্তনী ৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি। ইডেনে শতরানকারী হ্যারি ব্রুক ৪ বলে শূন্য রানে অনুকূল রায়ের বলে লেগ বিফোর হন। এরপর ৪৭ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়েন ক্লাসেন ও মার্করাম।

হেইনরিখ ক্লাসেন

শেষ পাঁচ ওভারে জিততে দরকার ছিল ৩৮ রান, হাতে ছিল পাঁচ উইকেট। চার ওভারে ৩৪, তিন ওভারে ২৬, দুই ওভারে ২১ এবং শেষ ওভারে ৯। সেই ম্যাচ শেষ অবধি পাঁচ রানে হেরে গেল অরেঞ্জ আর্মি। বৈভব অরোরার বলে ক্ষমার অযোগ্য শট খেলে আউট হন মার্করাম। মার্কো জানসেনকেও ফেরান বৈভব।

আবদুল সামাদ

৪ বলে ১ রান করে জানসেন বৈভব অরোরার শিকার, দুরন্ত ক্যাচ ধরেন উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ। ১৯.৩ ওভারে বড় শট খেলতে গিয়ে বরুণ চক্রবর্তীর বলে বাউন্ডারি লাইনের ধারে অনুকূল রায়ের হাতে ক্যাচ দেন আবদুল সামাদ। ১৮ বলে ২১ রান করেন তিনি।

এইডেন মার্করাম

বৈভব অরোরা ৩ ওভারে ৩২ ও শার্দুল ঠাকুর ৩ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। হর্ষিত রানা, আন্দ্রে রাসেল ও অনুকূল রায় পেয়েছেন একটি করে উইকেট। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট বরুণ চক্রবর্তীর। ১৮তম ওভারে তিনি পাঁচ রান দেন, শেষ ওভারে মাত্র ২টি রান দেন, তুলে নেন সামাদের উইকেটটি।

রিঙ্কু সিং

টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। রিঙ্কু সিং ৩৫ বলে ৪৬, অধিনায়ক নীতীশ রানা ৩১ বলে ৪২, আন্দ্রে রাসেল ১৫ বলে ২৪, জেসন রয় ১৯ বলে ২০ ও অনুকূল রায় ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। টি নটরাজন ও মার্কো জানসেন ২টি করে উইকেট নেন।

সানরাইজার্সের হয়ে ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী, এইডেন মার্করাম ও ময়াঙ্ক মার্কণ্ডে একটি করে উইকেট নেন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর রইল আটে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট সানরাইজার্সের। তাদের প্লে-অফে ওঠা আরও কঠিন হয়ে গেল। নাইটদেরও বাকি চারটি ম্যাচেই জিততে হবে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ ইডেনে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ১১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলে নীতীশ রানার দল যাবে চেন্নাই। ১৪ মে চেন্নাই সুপার কিংস ম্যাচ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২০ মে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+