দেশে ফেরার আগে আবেগঘন বার্তা উইলিয়ামসনের

গুজরাট টাইটান্স শিবির ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে গেলেন কেন উইলিয়ামসন। আইপিএলের প্রথম ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন গুজরাট টাইটান্স দলের তারকা এই ব্যাটসম্যান। এর জেরে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন কিউয়ি তারকা ক্রিকেটার। রবিবার গুজরাট শিবিরের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছিল চলতি আইপিএলে আর খেলার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সোমবারই দেশে ফেরার বিমান ধরলেন গুজরাট দলের এই বিদেশী ব্যাটসম্যান।

দেশে ফেরার আগে আবেগঘন বার্তা উইলিয়ামসনের

শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ছয় বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। অনেকটা লাফিয়ে বল আটকাতেই যান, এর ফলে মাটিতে নামার সময় তার ডান পা ঠিক মতো পড়েনি।তার জেরে হাঁটুতে গুরুতর চোট পান। তখনই তার চোখে মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। সতীর্থ এবং ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন গুজরাট দলের এই নির্ভরশীল ব্যাটসম্যান। এমনকি এরপর ব্যাট করতেও নামতে পারেননি।

সোমবার সকালে দলের হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছে যান উইলিয়ামসন। বিদায় বেলায় একটি ভিডিও পোস্ট করেছেন কিউয়ি ক্রিকেটার। এই ভিডিও বার্তায় হার্দিক পান্ডিয়ার সতীর্থ বলেন, 'এভাবে শুরুতেই ফিরে যেতে হওয়ার জন্য ভীষণ খারাপ লাগছে। গুজরাট শিবিরে থাকতে না পারার অভাব আমার মধ্যে অনুভূত হবে। আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। গুজরাট দলের প্রতিটা ক্রিকেটারের জন্য আমার শুভেচ্ছা রইল। গোটা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে দল নিশ্চয়ই ভালো খুলবে। আমি এই সফরে সকলের সঙ্গে থাকতে পারতাম, কিন্তু চোটের জন্য সেটা হল না। ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারব।' গতবারের চ্যাম্পিয়ন গুজরাট দলের পক্ষ থেকে উইলিয়ামসের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

তার হাঁটুতে চোটের যা অবস্থা তাতে আইপিএল তো ছিটকে গেলেনই।আবার কবে ম্যাচ খেলতে পারবেন সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আপাতত দেশে ফিরে চিকিৎসা করাবেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বার্তায় বলা হয়েছে, 'হাঁটুতে চোট পাওয়ার জন্য গুজরাট টাইটান্স শিবির কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে। চোটের চিকিৎসা করার জন্য নিউজিল্যান্ডে ফিরিয়ে আনা হচ্ছে উইলিয়ামসনকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা চোটের জায়গা পরীক্ষা করবে। আলোচনার মাধ্যমে চিকিৎসার যাবতীয় পরিকল্পনা করা হবে।'

উইলিয়ামসনের চোট বড় ধাক্কা গুজরাট শিবিরের জন্য। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন উইলিয়ামসন। কিন্তু শুরুতেই একজন ভালো বিদেশী ব্যাটসম্যান ছিটকে যাওয়ায় নতুন করে প্ল্যান তৈরি করতে হবে হার্দিক পান্ডিয়া ব্রিগেডকে।তার বিকল্প কে হবেন? তাও এখনও ঘোষণা করা হয়নি গুজরাট টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+