IPL 2023: নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা সস্ত্রীক রবীন্দ্র জাদেজার, আইপিএলের মধ্যেই নতুন ইনিংস শুরু নিয়ে জল্পনা
আইপিএলে চেন্নাই সুপার কিংস লিগ পর্বে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার আগে রবীন্দ্র জাদেজা পৌঁছে গিয়েছেন রাজধানীতে। শুধু তাই নয়, স্ত্রী রিভাবাকে নিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
এর আগেও জাদেজা দম্পতিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হতে দেখা গিয়েছে। জাড্ডুর স্ত্রী রিভাবা বিজেপির বিধায়ক, তিনি গুজরাতের জামনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাদেজার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা।

রবীন্দ্র জাদেজা আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাতের ছবিটি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে জাড্ডু প্রধানমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। রিভাবার হাতে কোনও উপহারের বাক্স। নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে সাক্ষাতে তিনি যে খুবই খুশি সে কথা উল্লেখ করেছেন চেন্নাই সুপার কিংস তথা ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার।
It was great meeting you @narendramodi saheb🙏
— Ravindrasinh jadeja (@imjadeja) May 16, 2023
You are a prime example of hardwork & dedication for our motherland!
I'm sure you will continue to inspire everyone in the best way possible 💪 pic.twitter.com/BGUOpUiXa0
জাদেজা টুইটে নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে মাতৃভূমির প্রতি নিজেকে উৎসর্গ করার ক্ষেত্রে আপনি সকলের কাছে দৃষ্টান্ত। সেরা উপায়ে আপনি যেভাবে সকলকে অনুপ্রাণিত করেন, সেই ধারা অব্যাহত থাকবে। যদিও জাদেজা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা সে সংক্রান্ত কোনও আভাস দেননি।

আইপিএলে জাদেজা দুরন্ত ফর্মে রয়েছেন। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাঁর উপর অনেকটাই নির্ভর করবে ভারতের সাফল্য। জাদেজা চলতি আইপিএলে ১৩ ম্যাচে ১৩৩ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ভারতীয় স্পিনারদের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, পীযূষ চাওলা ও বরুণ চক্রবর্তীর পরেই।
চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাস্ত হয়েছিল। ফলে শেষ চার নিশ্চিত করতে শেষ ম্যাচে জিততেই হবে ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১৫। আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছেন ধোনিরা। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্যাচ। দিল্লির বিরুদ্ধে জিতলে শেষ চার নিশ্চিত।

দিল্লির কাছে হেরে গেলেও ধোনিরা শেষ চারে যেতে পারবেন অন্য ম্যাচের ফলাফলের ভিত্তিতে। তবে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হবে না। বর্তমানে যা পরিস্থিতি তাতে ১৫ বা তার বেশি পয়েন্টে থাকতে পারে ৫টি দল।
সিএসকের নেট রান রেট ০.৩৮১, যা ইতিবাচক। অন্য ম্যাচগুলির ফলাফল ধোনিদের পক্ষে গেলে নেট রান রেটই তাদের পৌঁছে দিতে পারে প্লে-অফে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications