IPL 2023: জাদেজা আইপিএল খেতাব ধোনিকে উৎসর্গ করলেন, সিএসকে শিবিরের কে কী বললেন?
চেন্নাই সুপার কিংসের সমর্থকদের প্রতি অভিমান ছিল রবীন্দ্র জাদেজার। মহেন্দ্র সিং ধোনির অপেক্ষায় থেকে তাঁর আউট প্রার্থনা করতেন সিএসকে সমর্থকরা। আজ সেই জাদেজাই ফের সিএসকের নয়নের মণি। মোহিত শর্মার শেষ ২ বলে চাপের মুখে ছক্কা ও চার হাঁকালেন জাড্ডু। এরপর মাঠেই স্ত্রী রিভাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন।
সৌরাষ্ট্রের হয়ে খেলেন জাড্ডু। তিনি গুজরাতেরই বাসিন্দা। ফাইনালের শেষে জাদেজা বলেন, দারুণ লাগছে। নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে আইপিএল খেতাব জেতার অনুভূতি স্পেশ্যাল। সমর্থকরাও অনবদ্য। রবিবার অনেক রাত অবধি বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। সিএসকে সমর্থকদের ধন্যবাদ।

সৌরাষ্ট্রের হয়ে খেলেন জাড্ডু। তিনি গুজরাতেরই বাসিন্দা। ফাইনালের শেষে জাদেজা বলেন, দারুণ লাগছে। নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে আইপিএল খেতাব জেতার অনুভূতি স্পেশ্যাল। সমর্থকরাও অনবদ্য। রবিবার অনেক রাত অবধি বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। সিএসকে সমর্থকদের ধন্যবাদ।

জাড্ডুর আরও বলেন, এই জয় চেন্নাই সুপার কিংসের স্পেশ্যাল সদস্য মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করছি। যত জোরে পারি মারার পরিকল্পনা ছিল, তাতে বল যেখানে যায় যাক। জোরে সোজাসুজি শট মারার পরিকল্পনার জন্য নিজেকে বোঝাচ্ছিলাম। কারণ, আমি জানতাম মোহিত স্লোয়ার বল করতে পারেন।

ডেভন কনওয়ের কথায়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই খেলা লক্ষ্য ছিল। ঋতুরাজের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা দারুণ। ঋতু দারুণ ক্লিন হিটার। আমাদের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের পার্টনারশিপ ভালো গিয়েছে। আমরা ভালো সময় উপভোগ করেছি। পরিবেশ দারুণ। টপ প্লেয়ারদের কাছ থেকে ব্যাটিংয়ের খুঁটিনাটি শিখেছি।

তুষার দেশপাণ্ডে বলেন, টুর্নামেন্ট শুরুর আগে থেকে বলেছি আমি আইপিএল খেতাব জিততে চাই। ডোয়েইন ব্র্যাভো থাকায় স্বচ্ছ ও সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়েছি। মঈন আলি বলেন, কীভাবে প্লেয়ারদের ও পরিস্থিতি সামলাতে হয় তা ধোনির কাছ থেকে শিখি। সে কারণেই আইপিএলে আমরা ভালো ফল করেছি।

অজিঙ্ক রাহানে বলেন, আমার পাশে যেভাবে সকলে থেকেছেন তাতে সব কৃতিত্ব সিএসকে ম্যানেজমেন্টকে দেব। আমি সুযোগ পেলে তাঁরা পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এই জয় সত্যিই স্পেশ্যাল। রায়ুডু যে ইনিংস খেললেন তা সত্যিই স্পেশ্যাল।
ঋতুরাজ গায়কোয়াড় বলেন, গত বছর আমাদের যা পারফরম্যান্স ছিল তাতে এই সাফল্য সত্যিই স্পেশ্যাল। দারুণভাবে আমরা খেলেছি এবারের টুর্নামেন্টে, চিপকের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে জিতেছি। যেভাবে টুর্নামেন্ট শেষ করলাম তা অবিশ্বাস্য। আমরা এই খেতাব জয় রায়ুডুকে উৎসর্গ করছি।

দীপক চাহার বলেন, রায়ুডু বারবারই বলছিলেন এবার আইপিএল আমরাই জিতব। তিনি যে এত আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলছিলেন সেটা অবিশ্বাস্য। মাইক হাসির গলায় ধরা পড়েছে মহেন্দ্র সিং ধোনির উচ্ছ্বসিত প্রশংসা। চাপের মুখেও গোটা দলে শান্তির বাতাবরণ ধরে রাখার গুণের কথা।
হেড কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ক্রিকেটের আসল ক্যারাভানের সাক্ষী থাকলাম। শেষ দুই বলে যে সমীকরণ ছিল তাতে বসে দেখা ছাড়া উপায় ছিল না। আমাদের বোলিং বিভাগে কিছুটা খামতি ছিল। যেটা তুষার দেশপাণ্ডে ও মাথিশা পাথিরানা সামাল দেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications