IPL 2023: ঈশান কিষাণ গুজরাত টাইটান্স ম্যাচের মাঝেই চোট পেয়ে ছিটকে গেলেন, কনকাসন সাব বিষ্ণু
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চোখে চোট পেলেন ঈশান কিষাণ। যা তাঁকে ছিটকেও দিল গুজরাত টাইটান্স ম্যাচ থেকে। ১৬ ওভারের শেষে কিষাণের চোখে চোট লেগেছিল। এরপর তিনি বেরিয়েও যান। উইকেটকিপিং করতে নামেন বিষ্ণু বিনোদ।
কিন্তু পরে দেখা যায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামছেন নেহাল ওয়াধেরা। জানা যায়, এই ম্যাচে আর খেলতে পারবেন না কিষাণ। চোখে আঘাত লাগার পর তাঁর কনকাসন সাব হিসেবে দলে নেওয়া হয়েছে বিনোদকে।

ঈশানের চোট যে গুরুতর তা বোঝা যাচ্ছে তিনি ব্যাট করতে না নামায়। তাঁর ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি জানা যায় মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং শুরুর পর। রোহিত শর্মার সঙ্গে নেহাল ওয়াধেরাকে নামতে দেখে অনেকেই অবাক হন। নেহাল যেহেতু ইমপ্যাক্ট সাব, ফলে কিষাণের বদলে কে ব্যাট করবেন তা নিয়ে প্রশ্ন জাগে।
Ishan Kishan leaves the ground. I hope this injury is not serious enough. #MIvsGT #IPL2023 pic.twitter.com/jwc0bLy0Od
— ANKUR MISHRA (@Ankur_Pedia) May 26, 2023
এরপরই নিশ্চিত হওয়া গিয়েছে কনকাসন সাব হিসেবে কিষাণের পরিবর্তে ব্যাট করতে নামবেন বিষ্ণু বিনোদ। এটা কৌশলগত পরিবর্তনও হতে পারে। কেন না, মুম্বই ইন্ডিয়ান্সকে ফাইনালে উঠতে গেলে ২৩৪ রানের পাহাড়প্রমাণ রানে পৌঁছতে হবে। সেক্ষেত্রে কিষাণ যেহেতু খেলতে পারবেন না, ফলে বিনোদকেই নেওয়া হয়।
১৬.১ ওভার থেকে বিনোদ উইকেটকিপিং করেছেন। ঈশান কিষাণকে ভারতীয় দলের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাখা হয়েছে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে কেএস ভরতের একাদশে থাকারই সম্ভাবনা বেশি। তবে কিষাণের চোটের দিকে নজর থাকবে ভারতীয় দলেরও।

অনেকেই মনে করেছিলেন ভরতের সঙ্গে ঋদ্ধিমান সাহাকে পাঠানো হবে ওভালে। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বলেন, ঋদ্ধি সুযোগ পেলে তিনি খুশিই হতেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একটিও টেস্ট না খেলা কিষাণকেই দলে সুযোগ দেন নির্বাচকরা। এখন চোখের চোট ঈশানকে ছিটকে দেয় কিনা সেটা দেখার।

এদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ভালো লড়াই চালালেও ম্যাচের রাশ রয়েছে গুজরাত টাইটান্সের হাতেই। রোহিত শর্মা ৮, নেহাল ওয়াধেরা ৪ রানে আউট হন। তিলক বর্মা ১৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন হাতে চোট পেয়ে সাময়িক মাঠ ছাড়েন। পরে নেমে ২০ বলে ৩০ রান করেছেন।
শেষ পাওয়া খবরে ১২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১২৮। ২৬ বলে ৩৭ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ৩ বলে তিন রানে ব্যাট করছেন বিনোদ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications