আইপিএলের আগে স্বস্তি চেন্নাই সুপার কিংসের, কামব্যাকের জন্য প্রস্তুত দীপক চাহার

আইপিএলের আগে স্বস্তির খবর চেন্নাই সুপার কিংসের জন্য। নিজেকে ফিট ঘোষণা করে সিএসকের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন দীপক চাহার।

আইপিএল শুরু হচ্ছে মার্চের ৩১ তারিখ। আমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। কাইল জেমিসন পিঠের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় সমস্যায় পড়ে চেন্নাই সুপার কিংস। যদিও দীপক চাহারের ঘোষণা ফেরাল কিছুটা স্বস্তি।

ফিট চাহার

ফিট চাহার

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে সক্ষম দীপক চাহার। সমস্যা তাঁর চোট প্রবণতা। গত বছর তিনি দুটি বড় চোটের কবলে পড়েছিলেন। স্ট্রেস ফ্র্যাকচারের পাশাপাশি তাঁকে ভোগায় কোয়াড গ্রেড থ্রি টিয়ার। গত বছর বাংলাদেশ সফরে তিনি একদিনের সিরিজের দলে ছিলেন। কিন্তু দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে তিন ওভার বল করার পরই চোট পেয়ে ছিটকে যান। গত বছর চাহার ভারতের হয়ে মাত্র ১৫টি ম্যাচে খেলেছেন। তবে চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। গত বছর খেলতে পারেননি আইপিএলেও।

জোড়া ধাক্কা সামলেছেন

জোড়া ধাক্কা সামলেছেন

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে দীর্ঘ সময় ধরে রিহ্যাব চলে চাহারের। এখন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, গত তিন মাস ধরে ফিটনেসের উপর জোর দিয়েছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। দুটি চোটই ছিল বড় ধরনের। কয়েক মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ছন্দে ফিরতে কিছুটা সময় লাগে। বিশেষ করে জোরে বোলারদের ক্ষেত্রে। আমি যদি ব্যাটার হতাম তাহলে হয়তো আরও অনেক আগেই পুরোদমে খেলা শুরু করতে পারতাম। কিন্তু জোরে বোলারের স্ট্রেস ফ্র্যাকচার হলে ট্র্যাকে ফেরাটা খুব কঠিন। শুধু আমি নই, পিঠের চোটের সমস্যায় অনেক বোলারই ভুগছেন।

আত্মবিশ্বাসী দীপক

আত্মবিশ্বাসী দীপক

এবারের রঞ্জিতে একটিই ম্যাচ খেলেছেন, রাজস্থানের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে। একটা সময় যখন মনে করা হচ্ছিল চাহার জাতীয় দলে জায়গা পাকা করে ফেলার পথে, তখনই প্রতিবন্ধকতা তৈরি করে চোট। যদিও ভারতীয় দলে কামব্যাকের বিষয়ে আত্মবিশ্বাসী দীপক চাহার। দেশের মাটিতে বিশ্বকাপও খেলতে চান। তিনি বলেন, আমি জীবনে একটা কথায় বিশ্বাস করি। যদি নিজের পরিকল্পনামতো পুরোদমে ভালো বোলিং করতে পারি এবং নিজের পছন্দমতো ব্যাটিং করতে পারি, তাহলে আমাকে কোনও কিছুই থামাতে পারবে না। প্রথম দিন থেকে কেরিয়ারে এই কথাটা মাথায় রেখেই এগিয়েছি। কে খেলছে বা কে খেলছে না, সেটা নিয়ে মাথাই ঘামাই না। আমার একটাই উদ্দেশ্য, পুরো ফিট থেকে ব্যাটে-বলে ১০০ শতাংশ দেওয়া। সেটা করতে পারলে সুযোগ নিশ্চিতভাবেই আসবে।

উচ্ছ্বসিত উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়েও

উচ্ছ্বসিত উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়েও

২০১৮ সালের জুলাইয়ে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এখনও অবধি চাহার ১৩টি একদিনের আন্তর্জাতিক ও ২৪টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএলে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন। একইসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়েও উচ্ছ্বসিত দীপক চাহার। তিনি বলেন, আইপিএল বদলে দিয়েছে পুরুষদের ক্রিকেটকে। ঠিক সেভাবেই মহিলাদের প্রিমিয়ার লিগ অনেকের কাছেই নিজেদের মেলে ধরার সুযোগ এনে দেবে। অনেক ক্রিকেটার এর মাধ্যমে তাঁদের কেরিয়ারের শুরুর দিকেই আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। এই লিগ যেমন অনেককে আর্থিকভাবে উপকৃত করবে, তেমনই ক্রিকেটারদের মধ্যে সুযোগ পাওয়ার প্রতিদ্বন্দ্বিতাও বেড়ে যাবে অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+