IPL 2023: গুজরাত টাইটান্সের ভারসাম্য বেড়েছে, ইতিবাচক ফ্যাক্টরে ফেভারিট হার্দিকরা

আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩১ মার্চ গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। গত বছরই প্রথম আইপিএল খেলার সুযোগ পায় গুজরাত টাইটান্স। প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। খেতাব দখলে রাখতে বদ্ধপরিকর গুজরাত টাইটান্স।

আবির্ভাবে চ্যাম্পিয়নদের নয়া চ্যালেঞ্জ

আবির্ভাবে চ্যাম্পিয়নদের নয়া চ্যালেঞ্জ

হার্দিক পাণ্ডিয়ার নেতত্বাধীন গুজরাত টাইটান্স গতবারের দলকেই প্রায় ধরে রেখেছে। লকি ফার্গুসনকে নিয়েছে কেকেআর। যদিও চোটের কারণে তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ গত বছর গুজরাতে একটিও ম্যাচে সুযোগ পাননি। তাঁকেও নিয়েছে কেকেআর। এই দুই ক্রিকেটারের সঙ্গে নেই ডমিনিক ড্রেকস। তাঁদের জায়গায় কেন উইলিয়ামসন, ওডেন স্মিথ ও জশ লিটলকে নিয়েছে গুজরাত।

খুব বেশি সমস্যাও নেই

খুব বেশি সমস্যাও নেই

গুজরাত টাইটান্স কমবেশি তারকা ক্রিকেটারদের গোটা আইপিএলেই পাবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ খেলে ৩ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন ডেভিড মিলার। আয়ারল্যান্ডের জশ লিটলের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। বাংলাদেশে সম্প্রতি একদিনের সিরিজে খেলতে পারেননি। লিটল টাইটান্স দলের সঙ্গেই রয়েছেন। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁকে দেশে ফিরতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার জন্য।

বড় অস্ত্র

বড় অস্ত্র

এবারের আইপিএলে অন্যতম ফেভারিট হিসেবেই নামছে গুজরাত টাইটান্স। দেশকে নেতৃত্ব দেওয়া হার্দিক অধিনায়ক হিসেবেও অনেক পরিণত হয়েছেন। ব্যাটে-বলে চেনা মেজাজেই রয়েছেন। শুভমান গিলও রয়েছেন স্বপ্নের ফর্মে। রশিদ খান পাকিস্তান সুপার লিগ খেতাব জিতেছেন লাহোর কলন্দরসের হয়ে। টুর্নামেন্টে তিনি ১১টি ম্যাচে ২০ উইকেট নিয়ে তৃতীয় উইকেটশিকারীও হন। ইকনমি ছিল ৬.৫৩। প্রথম সাত ব্যাটারের মধ্যে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ভালো রয়েছে। আরেকটি পজিটিভ দিক বোলিং অলরাউন্ডারের পর্যাপ্ত সংখ্যা।

শক্তি বেড়েছে

শক্তি বেড়েছে

আশিস নেহরার তত্ত্বাবধানে অনেক আগে থেকেই গুজরাত টাইটান্সের শিবির শুরু হয়েছে আমেদাবাদে। ম্যাথু ওয়েডের সঙ্গে লড়াই হতে পারে ঋদ্ধিমান সাহার। ঋদ্ধি গত বছর গুজরাত টাইটান্সকে ভরসা দিয়েছেন। ম্যাথু ওয়েডের আবার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের গতবারের অধিনায়ক কেন উইলিয়ামসন নিজেও ব্যাট হাতে জবাব দিতে চাইবেন। তবে হার্দিকদের টপ অর্ডারে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটার আরও একজন বেশি থাকলে ভালো হতো বলেই মনে করা হচ্ছে।

দলে রয়েছেন কারা?

দলে রয়েছেন কারা?

দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদের মতো গুজরাত টাইটান্সকেও হোম ম্যাচ খেলেই অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে। ফলে গোটা টুর্নামেন্টে তাদের ঘনঘন এক শহর থেকে অন্যত্র যেতে হবে। তার সঙ্গে মানিয়ে নেওয়া এবং ট্রাভেল ওয়ার্কলোড সামলানোর চ্যালেঞ্জ থাকবে হার্দিকদের।

গুজরাত টাইটান্স- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, শিবম মাভি, যশ দয়াল, আর সাই কিশোর, অভিনব মনোহর, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, কেএস ভরত (উইকেটকিপার), মোহিত শর্মা, দর্শন নালকণ্ডে, উর্ভিল প্যাটেল, সাই সুদর্শন, প্রদীপ সাঙ্গওয়ান, রশিদ খান, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), আলজারি জোসেফ, কেন উইলিয়ামসন, জশ লিটল, ওডেন স্মিথ, নূর আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+