IPL 2023: হার্দিকের মুখে বাবার কথা, ক্রুণালের স্বপ্নপূরণ! হাসিদের কীর্তি স্পর্শে খুশি পাণ্ডিয়া পরিবার
আইপিএলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ঘটল নজিরবিহীন ঘটনা। এই প্রথমবার আইপিএলে টস করতে গেলেন দুই ভাই। দাদা ক্রুণাল টস জিতলেন। টসের ফল নিয়ে সঞ্চালকের ভুল ধরালেন ভাই হার্দিক। দুজনের জন্ম আমেদাবাদে, খেলেন বরোদার হয়ে।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক ও ক্রুণাল আইপিএল খেতাব জিতেছেন একসঙ্গে। গত বছর থেকে তাঁদের আইপিএল দল বদলে যায়। প্রথমবারেই গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করান হার্দিক। লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় লখনউয়ের অধিনায়ক ক্রুণাল।

ভারতীয় দলের হয়েও এই দুজন একসঙ্গে খেলেছেন। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডে টি ২০ ম্যাচে। ২০১৬ সালের জানুয়ারিতে হার্দিকের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়। ক্রুণালের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮-র নভেম্বরে। দেশের হয়ে দুই ভাইয়ের একসঙ্গে খেলার নজিরের দিক থেকে হার্দিক ও ক্রুণাল রয়েছেন তিন নম্বরে।
The two Pandya brothers are up against one another here in Ahmedabad.
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Who do you reckon will come on Top after Match 51 of the #TATAIPL #GTvLSG pic.twitter.com/Zvh2kRRjwN
মোহিন্দর অমরনাথ ও সুরিন্দর অমরনাথ একসঙ্গে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ইরফান ও ইউসুফ পাঠান একসঙ্গে ৮টি একদিনের আন্তর্জাতিক ও আটটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। তবে পাণ্ডিয়া ভাইয়েরাই প্রথম আইপিএলে নেতৃত্ব দিলেন একসঙ্গে, একই ম্যাচে।

টি ২০ ক্রিকেটে অবশ্য হার্দিক-ক্রুণালের নজির প্রথম নয়। পাণ্ডিয়া ভাইদের আগে হাসি ভাইয়েরা অধিনায়ক হিসেবে টি ২০-তে পরস্পরের মুখোমুখি হয়েছেন। ২০১৫-১৬ মরশুমের বিগ ব্যাশ লিগে মাইক হাসি ছিলেন সিডনি থান্ডারের অধিনায়ক। ডেভিড হাসি নেতৃত্ব দেন মেলবোর্ন স্টারসকে। সেবার দুই দল নিয়ে দুই ভাই পরস্পরের মুখোমুখি হয়েছিলেন ২ বার।

হার্দিক পাণ্ডিয়া আজ বলেন, আজকের দিনটা আমাদের পরিবারের কাছে খুবই বড় এবং আবেগের দিন। আমাদের বাবা বেঁচে থাকলে গর্বিত হতেন। আজ যেটা হচ্ছে বাবা সেটার স্বপ্ন দেখতেন। ফলে পরিবারও গর্বিত, সমর্থন করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তবে আজ কোনও একজন পাণ্ডিয়ার জয় হবে। ক্রুণাল পাণ্ডিয়া বলেন, আমাদের দুই ভাইয়ের আজ স্বপ্নপূণ হলো।
#LSG Skipper Krunal Pandya has won the toss and elects to bowl first against the #GujaratTitans
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Live - https://t.co/DEuRiNeIOF #TATAIPL #GTvLSG #IPL2023 pic.twitter.com/lDJMv41bzK
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications