IPL 2023: অভিষেক পোড়েলের আইপিএল অভিষেক, টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল গুজরাত
আইপিএলের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠাল গুজরাত টাইটান্স। গত বছর একমাত্র সাক্ষাতে দিল্লিকে হারিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। আজ দুই দলের একাদশেই পরিবর্তন হয়েছে। দিল্লি ক্যাপিটালসে অভিষেক বাংলার অভিষেক পোড়েলের।
আইপিএলের আজকের ম্যাচে দুই দলের একাদশে যে ২২ জন ক্রিকেটার রয়েছেন তাঁদের মধ্যে চারজন বাংলার। গুজরাত টাইটান্সে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি রয়েছেন। দিল্লি ক্যাপিটালসে খেলছেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার। পোড়েলকে পন্থের পরিবর্ত হিসেবে নেয় দিল্লি।

দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দাপট দেখিয়েছিলেন স্পিনাররা। পিচের একদিকের বাউন্ডারি ৬৪ মিটারের, অন্যদিকে ৭০ মিটারের। টেস্টের উইকেটের চেয়ে এদিনের উইকেট অনেকটাই আলাদা। উইকেটে কিছুটা ঘাস রয়েছে। ফলে পেসাররা ফায়দা আদায় করতে পারবেন। অ্যারন ফিঞ্চ জানান, উইকেটের কিছুটা শুষ্ক ও শক্ত।
Gujarat Titans have won the toss and elect to bowl first against @DelhiCapitals
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
Live - https://t.co/9Zy9HcuWS6 #TATAIPL #DCvGT #IPL2023 pic.twitter.com/q43LKdiAHm
গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া টস জিতে বলেন, উইকেট কেমন আচরণ করবে সে বিষয়ে নিশ্চিত নই। তাই সামনে লক্ষ্য রেখে তা সফলভাবে তাড়া করতে চাই। কেন উইলিয়ামসনের ছিটকে যাওয়া দলের পক্ষে দুর্ভাগ্যজনক। উইলিয়ামসনের জায়গায় আজ গতবারের চ্যাম্পিয়নদের একাদশে এসেছেন ডেভিড মিলার। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই সিরিজ খেলে এসেছেন।

দিল্লি ক্যাপিটালসে খেলার জন্য প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি এসে গিয়েছেন। তার মধ্যে নরকিয়াকে খেলাচ্ছেন ডেভিড ওয়ার্নাররা। চেতন সাকারিয়া প্রথম একাদশের বাইরে। তবে সুপার সাব হিসেবে নামতেই পারেন। রভম্যান পাওয়েলের জায়গায় নরকিয়া এসেছেন প্রথম একাদশে। সরফরাজ খানকে আজ উইকেটের পিছনে দাঁড় করানো হচ্ছে না। অভিষেক পোড়েল এদিন প্রথম আইপিএল ম্যাচ খেলবেন।
Congratulations to Abhishek Porel who is all set to make his debut for the @DelhiCapitals 🙌#TATAIPL #DCvGT pic.twitter.com/Kc7jk5lU7b
— IndianPremierLeague (@IPL) April 4, 2023

গুজরাত টাইটান্স দলেও দুটি পরিবর্তন হয়েছে। উইলিয়ামসনের জায়গায় একাদশে এলেন 'কিলার' মিলার। বিজয় শঙ্করকে বসিয়ে নেওয়া হয়েছে সাই সুদর্শনকে। দিল্লি ক্যাপিটালসে ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে রয়েছেন ললিত যাদব, রভম্যান পাওয়েল, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে ও খলিল আহমেদ। গুজরাত টাইটান্সে আর সাই কিশোর, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, অভিনব মনোহর ও শ্রীকার ভরত।
A look at the Playing XI for #DCvGT
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
Live - https://t.co/9Zy9HcuWS6 #TATAIPL #DCvGT #IPL2023 pic.twitter.com/UIYdisDTl2
গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জশ লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রাইলি রুসো, মিচেল মার্শ, সরফরাজ খান, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আবেশ খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications