IPL 2023: কেকেআরের বিরুদ্ধে কোন রণকৌশল গুজরাতের? নাইট রাইডার্স বনাম টাইটান্স দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমবার খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ডিয়ার দল ২টি ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে। কেকেআর অ্যাওয়ে ম্যাচে হারার পর প্রথম হোম ম্যাচে জিতেছে।

দ্বৈরথে এগিয়ে গুজরাত

দ্বৈরথে এগিয়ে গুজরাত

গত বছরের আইপিএলে দুই দলের একমাত্র সাক্ষাতে জিতেছিল গুজরাত। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল গুজরাত। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ৪৯ বলে ৬৭, ডেভিড মিলারের ২৭, ঋদ্ধিমান সাহার ২৫ ও রাহুল তেওয়াটিয়ার ১৭ রানের সুবাদে গুজরাত টাইটান্স তোলে ৯ উইকেটে ১৫৬।

রাসেলের স্মরণীয় ওভার

রাসেলের স্মরণীয় ওভার

আন্দ্রে রাসেল ১ ওভারে ৫ রান দিয়ে চার উইকেট নেন। রাসেল শেষ ওভারে প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে নিয়েছিলেন যথাক্রমে অভিনব মনোহর, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া ও যশ দয়ালের উইকেট। টিম সাউদি নেন ৩ উইকেট। উমেশ যাদব ও শিবম মাভি পেয়েছিলেন একটি করে উইকেট।

নাইটদের হার ৮ রানে

নাইটদের হার ৮ রানে

জবাবে খেলতে নেমে কেকেআর ৩৪ রানে চার উইকেট হারিয়েছিল। আন্দ্রে রাসেল ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেও শেষ অবধি দলকে জেতাতে পারেননি। রিঙ্কু সিং ২৮ বলে ৩৫ রান করেছিলেন। মহম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান ২টি করে উইকেট নিয়ে টাইটান্সকে দুরন্ত জয় এনে দেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রানের বেশি এগোতে পারেনি কেকেআর।

হার্দিকরা তৃতীয় জয়ের সন্ধানে

হার্দিকরা তৃতীয় জয়ের সন্ধানে

গুজরাত টাইটান্স যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে তাতে একাদশ বা রণকৌশলে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। কেন উইলিয়ামসনের পরিবর্তে দাসুন শনাকাকে নেওয়া হলেও তিনি এখনও আসেননি। প্রথমে গুজরাত ব্যাট করলে বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন জশ লিটল।

টাইটান্সের রণকৌশল

টাইটান্সের রণকৌশল

গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ শামি। প্রথমে গুজরাত বোলিং করলে লিটল শুরুতে থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হবেন বিজয় শঙ্কর।

নাইটদের একাদশে কারা থাকবেন?

নাইটদের একাদশে কারা থাকবেন?

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এসে গিয়েছেন জেসন রয়। প্রথমে ব্যাট করলে কেকেআরের সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, মনদীপ সিং বা এন জগদীশান বা জেসন রয়, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি বা লকি ফার্গুসন বা বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ শর্মা।

ঘূর্ণি পিচ নয়

ঘূর্ণি পিচ নয়

আমেদাবাদে প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংসের দেওয়া ১৮০ রানের টার্গেটে সহজেই পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স। সাই সুদর্শন, ডেভিড মিলার, শুভমান গিল ছন্দে রয়েছেন। কেকেআরের স্পিন শক্তির কথা মাথায় রেখে কালো মাটির পিচে খেলাতে পারে গুজরাত। যেখানে বল ঘুরবে কম, পেস বা স্যুইং বেশি হবে। দিনের ম্যাচ। ফলে গরমের চ্যালেঞ্জ সামলাতে হবে দুই দলের ক্রিকেটারদেরই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+