IPL 2023: আইপিএলে ওয়াংখেড়েতে টস জিতল গুজরাত টাইটান্স, প্রথমে ব্যাটিং মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএলে ঘরের মাঠে আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বদলা নেওয়ার লক্ষ্যে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম সাক্ষাতে আমেদাবাদে হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে ৫৫ রানে পরাস্ত হয়েছিলেন রোহিত শর্মারা। দুই দলের পারস্পরিক দ্বৈরথের ফল ১-১।
গুজরাত টাইটান্স ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আজ জিতলে পাকাপাকিভাবে প্লে-অফে পৌঁছে যাবে তারা। মুম্বই ইন্ডিয়ান্সের ১১ ম্যাচে রয়েছে ১২ পয়েন্ট। জিতলে রোহিতরা রাজস্থানকে টপকে চলে আসবেন তিনে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে সামান্য ঘাস রয়েছে। প্রথম কয়েকটি ওভাররা পেসাররা ফায়দা আদায় করতে পারবেন। প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৩। আজও হাই স্কোরিং ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে। টস জিতে ফিল্ডিং নিয়েছে গুজরাত টাইটান্স। দুই দলের একাদশ অপরিবর্তিত।
মুম্বই ইন্ডিয়ান্স সাম্প্রতিককালে যে তিনটি ম্যাচে রান তাড়া করে জিতেছে তাতে ২০০ বা ২০০-র বেশি টার্গেট ছিল। অন্যদিকে, গুজরাত টাইটান্স শেষ তিনটি ম্যাচে প্রতিপক্ষকে আটকে রেখেছে ১৩০, ১১৮ ও ১৭১ রানে। হার্দিক পাণ্ডিয়া গুজরাতের অধিনায়ক হিসেবে মুম্বইয়ের চেনা পরিবেশে ফের জয় ছিনিয়ে নিতে মুখিয়ে থাকবেন।

প্লে-অফের দিকে এগিয়ে যেতে রোহিত শর্মার ফর্মে ফেরার প্রত্যাশা করছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। হিটম্যান এবারের আইপিএলে ১১টি ম্যাচ ১৯১ রান করেছেন। সর্বাধিক দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬৫। ব্যাটিং গড় ১৭.৩৬, স্ট্রাইক রেট ১২৪.৮৪। ১১টি ইনিংসে সাকুল্যে খেলেছেন ১৫৩ বল। একটিই অর্ধশতরান পেয়েছেন। শেষ ৫ ইনিংসে রান যথাক্রমে ২, ৩, ০, ০ এবং ৭।
🚨 Toss Updates 🚨@gujarat_titans win the toss and elect to field first against @mipaltan
— IndianPremierLeague (@IPL) May 12, 2023
Follow the Match: https://t.co/o61rmJWtC5#TATAIPL | #MIvGT pic.twitter.com/rLNl8FlRhG
রোহিত জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। ধারাবাহিকতা বজায় রেখেই গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করতে চাইছেন রোহিত। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এখনও দলের বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন। টুর্নামেন্ট যত এগিয়ে চলেছে ততই ভুলভ্রান্তির বিষয়ে সতর্ক গতবারের চ্যাম্পিয়নরা। আত্মতুষ্টি নেই শিবিরে।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, পীযূষ চাওলা, ক্রিস জর্ডন, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়। ইমপ্যাক্ট সাব- আকাশ মাধওয়াল।

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, মোহিত শর্মা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, আলজারি জোসেফ। ইমপ্যাক্ট সাব- শুভমান গিল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications