IPL 2023: আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং গুজরাতের, একাদশে কারা?
আইপিএলে আজ ডাবল হেডারের প্রথম ম্যাচে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি গুজরাত টাইটান্সের। টস জিতে ব্যাটিং নিয়েছেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। গুজরাতের একাদশে পরিবর্তনও হয়েছে।
গত বছর প্রথম সাক্ষাতে ২ বল বাকি থাকতে লখনউকে ৫ উইকেটে হারিয়েছিল গুজরাত টাইটান্স। ফিরতি সাক্ষাতে ৬২ রানে পরাস্ত হয় লখনউ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লখনউ বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে আছে গুজরাত।

লখনউয়ে আজ লো স্কোরিং ম্যাচই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগের দিনের তুলনায় আজ পিচ কিছুটা ভালো। স্পিনাররা বেশি সাহায্য পেতে পারেন। টস জেতা দল রান তাড়া করবে বলেও জানান বিশেষজ্ঞরা। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি লখনউয়ের সামনে।
🚨 Toss Update 🚨@gujarat_titans win the toss and elect to bat first against @LucknowIPL.
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Follow the match ▶️ https://t.co/TtAH2CiXVI#TATAIPL | #LSGvGT pic.twitter.com/20T7s855If
যদিও বিশষজ্ঞদের ধারণার উল্টো পথে হেঁটে হার্দিক পাণ্ডিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, উইকেট মন্থর বলেই মনে হচ্ছে। ফলে উইকেট যদি আরও মন্থর ও খারাপ হয় খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে, তার আগে উইকেট থেকে ফায়দা আদায়ই লক্ষ্য। আলজারি জোসেফ খেলছেন না। গুজরাত টাইটান্সের একাদশে এলেন বাঁহাতি রিস্টস্পিনার নূর আহমেদ।

লখনউ অধিনায়ক লোকেশ রাহুল বলেন, আমিও টস জিতলে ব্যাটিংই নিতাম। তবে এই উইকেটে আমরা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বোলিং করেছি। ফলে জানি কোন লাইন ও লেংথে বল করলে তা কার্যকরী হবে। টস জেতার বিষয়ে তাঁর উপর প্রত্যাশা না রাখতে সতীর্থদের বার্তাও দেন রাহুল। লখনউ এ ম্যাচে খেলাচ্ছে না যুধবীর সিংকে।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, রবি বিষ্ণোই, আবেশ খান, অমিত মিশ্র, নবীন উল হক।
The Playing XIs are in ‼️
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
What do you make of the two sides in the #LSGvGT contest?
Follow the match ▶️ https://t.co/TtAH2CiXVI#TATAIPL pic.twitter.com/OoDpHiSmwb
গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা।
গুজরাতের পরিবর্ত- জশ লিটল, জয়ন্ত যাদব, শিবম মাভি, আর সাই কিশোর, কেএস ভরত
লখনউয়ের পরিবর্ত- জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল স্যামস, প্রেরক মাঁকড়, কর্ণ শর্মা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications